আদর্শিক নাগরিক গঠনই ছাত্রশিবিরের লক্ষ্য : সিবগাতুল্লাহ
১ এপ্রিল ২০২৬ ১০:০৫
বগুড়া সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে নৈতিকতা ও শিক্ষার সমন্বয়ে একটি আদর্শিক প্রজন্ম গঠনই আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
গত ২৯ মার্চ রোববার বগুড়া জেলা শিবিরের উদ্যাগে শহরের শহীদ টিটু মিলনায়তনে জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, বগুড়া-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, শহর জামায়াতের সেক্রেটারি আ স ম আব্দুল মালেক, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া জেলা পশ্চিম শাখার শিবিরের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির ও জেলা পূর্বের সভাপতি শাহরিয়ার হোসেন বিপ্লব।