কাপাসিয়ার অসচ্ছল ১০ পরিবারে ছাগল বিতরণ এমপি সালাহউদ্দিনের


১ এপ্রিল ২০২৬ ১০:০৫

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা : অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের এমপি সালাহউদ্দিন আইউবীর উদ্যোগে উপজেলা জামায়াতে ইসলামীর ব্যবস্থাপনায় এবং জার্মানভিত্তিক একটি মুসলিম সেবামূলক সংস্থার সহযোগিতায় ১০টি পরিবারে মাঝে ২০টি ছাগল বিতরণ করা হয়েছে।
কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নে ৭টি এবং সনমানিয়া ইউনিয়ন ৩টি অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে মোট ২০টি ছাগল বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে এক জোড়া করে ছাগল দেয়া হয়।
গত ২৭ মার্চ শুক্রবার সকালে সালাউদ্দিন আইউবী এমপি নিজে উপস্থিত থেকে এসব পরিবারের মাঝে ছাগল বিতরণ করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, সহকারী সেক্রেটারি ইমতিয়াজ হোসেন বকুল, কৃষিবিদ জসীমউদ্দিনসহ স্থানীয় জামায়াত নেতারা।
এমপি সালাউদ্দিন আইউবী পরিবারের সদস্যদের ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।