শহীদ সিরাজী-এর কবিতা
নাই পরাজয়
১৭ মার্চ ২০২৬ ১১:০৭
স্বাধীনতা এসেছিল একদা এ দেশে
ফ্যাসিবাদ এসে তাকে করেছিল গ্রাস
ফেলেছিল জনতার শত শত লাস
ফের স্বাধীনতা দেশ পেল চব্বিশে।
এসেছে এ দেশে ভোট দেশকে বাঁচাতে
যারা বেশে গিরগিটি তারা বসে নেই
যেখানে যা লাগে ভেট গেট খুলে দেয়!
খেলছে গোপন খেলা স্বৈরী ফেরাতে।
আহা কী লজ্জা! কেন হলে গিনিপিগ?
লন্দুপি চালে দিলে বিকিয়ে বিবেক
কেন হলে পরদেশি ‘র’কুল পাপেট!
বিভীষণ তোমরাই তোমাদের, ধিক!
আবু সাঈদ, হাদিদের নাই পরাজয়
গণভোট ‘হ্যাঁ’ এরই হবে দেশে জয়।