ফরিদ সাইদ-এর কবিতা

ঈদ আনন্দ


১৭ মার্চ ২০২৬ ১১:০৫

ঈদের নতুন চাঁদ উঠেছে
খুশির খবর নিয়ে
সকল খুশি ভাগ করে নেই
ভালোবাসা দিয়ে।

গাঁয়ের সকল অনাথ এতিম
অনাহারি যাঁরা
দানের দু’হাত দিই বাড়িয়ে
ভালো থাকুক তাঁরা।

ধনী-গরিব একইসাথে
থাকবো মিলেমিশে
বিভেদ-বিবাদ ভুলে যাবো
ভাবনা আবার কীসে!

মহান রবের আদেশ মেনে
জাকাত আদায় হলে
ঈদ আনন্দে হাসবে সবাই
দুঃখ যাবে চলে।