দাঁড়িপাল্লার সমর্থকের গরু ও খড়ের গাদা পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা


১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৮

ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা : ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের চম্পক নগর গ্রামে গত ১৪ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে দাঁড়িপাল্লার সমর্থক কামরুল হাসানের গোয়াল ঘর, খড়ের স্তূপ (চিন) রাতের আধাঁরে দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে দেয়। এতে ২টি গরু আংশিক পুড়ে খড়সহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে সহমর্মিতা ও নগদ অর্থ দেয়ার জন্য ঘটনাস্থলে ছুটে যান জেলা জামায়াতের কৃষি ও অর্থনীতি সম্পাদক আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান, জেলা সাহিত্য সংস্কৃতি সম্পাদক ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াস, উপজেলা আমীর কে এম আজাদ হোসাইন, শুভপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মহি উদ্দিন সেলিম, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো. ইবরাহীমসহ স্থানীয় নেতারা।