সোনাতলায় জামায়াত নেতা অধ্যক্ষ শাহাবুদ্দিনের মতবিনিময়
১৪ জানুয়ারি ২০২৬ ১২:৪৭
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার সোনাতলায় গত রোববার (১১ জানুয়ারি) বালুয়া ইউনিয়নে দিনব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নিবার্হী পরিষদ সদস্য ও বগুড়া-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ফজলুল করিম, সোনাতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, সদস্য সচিব এডভোকেট জাহিদুল হক, বালুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাবিরুল ইসলাম, সেক্রেটারি এবিএম গোলাম রব্বানী, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর রহিম, উপজেলা যুব জামায়াতের সহকারী সেক্রেটারি হাবিবুর রহমান, পৌর যুব জামায়াতের সেক্রেটারি জহুরুল ইসলাম, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি শাফি ইসলাম, যুবনেতা শাফি মিয়া।