নূরুন্নাহার নীরু-এর কবিতা
যাবে না মুছে ছত্রিশ জুলাই
১৪ জানুয়ারি ২০২৬ ০৯:৫৯
যাবে না মুছে ছত্রিশ জুলাই
জমাট বাঁধে হাদির খুন,
জাগুক যতই এ জামানার
নব্য নমরূদ বা ফেরাউন।
বুনে দিয়েছো স্বপ্নের স্বাধীনতা
তুমি শাহানশা।
যুগের বীর বুঝিয়ে গেলে
মাতৃভূমির ভালোবাসা।
ভয় করোনি ষড়যন্ত্র
ভয় করোনি হামলাক্ষণ,
লক্ষ হাদি জন্ম দিলে
ঠেকাতে ভূমির আগ্রাসন।
তোমার কথা লেখা হবে
৩৬-এর বিশ্লেষণে,
হাদিরা হয় মৃত্যুঞ্জয়ী
যে কোনো পরাগ্রাসনে ॥