মুহাম্মদ ইসমাঈল-এর কবিতা

আমি ওসমান হাদিকে দেখেছি


১৪ জানুয়ারি ২০২৬ ০৯:৫৮

আমি ওসমান হাদিকে দেখেছি
শহীদ তিতুমীরকে দেখিনি।
আমি ওসমান হাদিকে দেখেছি
হাজী শরীয়তুল্লাহকে দেখিনি।
আমি ওসমান হাদিকে দেখেছি
শাহ মাকদুমকে দেখিনি।
আমি ওসমান হাদিকে দেখেছি
হযরত শাহজালালকে দেখিনি।
আমি ওসমান হাদিকে দেখেছি
শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে দেখিনি।
আমি ওসমান হাদিকে দেখেছি
সৈয়দ আহমদ বেরলভীকে দেখিনি।
আমি ওসমান হাদিকে দেখেছি
শহীদ আব্দুল মালেককে দেখিনি।
আমি যতই ভাবি, যতই চিন্তা করি
আমার অনু অন্তর কিছুতেই সাড়া দিচ্ছে না ওসমান হাদি নেই।
ওসমান হাদির প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি নির্দেশনা
যেভাবে জাতিকে আন্দোলিত করেছে।
ভারতীয় আধিপত্যকে দলিত করে সামনের দিকে এগিয়ে যাওয়া
তখনই আমরা মুক্তি পাব
মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।
ওসমান হাদি শান্তি পাবে
আমরা পৌঁছাবো আমাদের শেষ ঠিকানায়।
ওসমান হাদি!
তোমার ভাই বোনেরা এখনো জেগে আছে
কেউ ঘুমায়নি।
ঘুমাবে না
আমাদের এই আন্দোলন
আজাদী, আজাদী, আজাদী॥