ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : সারা দেশে প্রার্থীদের মনোনয়ন জমা
৩১ ডিসেম্বর ২০২৫ ১৪:১৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়ন জমাদানের শেষ দিন ছিল। এ দিন প্রার্থীরা সারা দেশের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
রংপুর-২ আসনে মনোনয়ন জমা দিয়েছেন এটিএম আজহারুল ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিলেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম।
গত সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে তিনি তারাগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাববর হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
মনোনয়নপত্র দাখিলকালে তার সঙ্গে ছিলেন বদরগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. রুস্তম আলী, তারাগঞ্জ উপজেলা আমীর এসএম আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি ইয়াকুব আলী, ব্যবসায়ী সংগঠন আইবিডব্লিউএফ-এর সভাপতি মো. মোশাররফ হোসেন লেবু এবং জামায়াত ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উৎসবমুখর পরিবেশে খুলনার ৬ সংসদীয় আসনে ৪৬টি মনোনয়নপত্র জমা
খুলনা সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ২৯ ডিসেম্বর (সোমবার)। শীতের তীব্রতাকে উপেক্ষা করে ঐদিন সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থীরা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে রিটার্নিং অফিসার ও খুলনা জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকারের নিকট ৪৬ জন মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং অফিসার ও খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীরা এ মনোনয়নপত্র জমা দেন। এদিকে ৬টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৫৪ জন প্রার্থী। এর মধ্যে ৪৬ জন জমা দিলেও ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেননি বলে জানা গেছে।
রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনার ৬টি আসনে সর্বমোট ৪৬টি মনোনয়ন ফরম জমা পড়েছে। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিয়েছেন।
খুলনা-১ আসনে সর্বাধিক ১৩টি মনোনয়ন ফরম জমা হয়েছে। বিএনপির আমীর এজাজ খান, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবু সাঈদ, বাংলাদেশ খেলাফত মজলিসের ফিরোজুল ইসলাম, জাতীয় পার্টির সুনীল শুভ রায়, ইসলামী ফ্রন্টের মো. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায়, জেএসডির প্রসেনজিৎ দত্ত, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রবীর গোপাল রায়, গণঅধিকার পরিষদের জি. এম. রোকনুজ্জামান, বাংলাদেশ সম অধিকার পরিষদের সুব্রত মণ্ডলসহ দুই স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল ও গোবিন্দ হালদার মনোনয়ন জমা দেন।
খুলনা-২ আসনে ৪টি মনোনয়ন ফরম জমা পড়ে। প্রার্থীরা হলেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খেলাফত মজলিসের মো. শহিদুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমানুল্লাহ। খুলনা-৩ আসনে মোট ১২টি মনোনয়ন ফরম জমা হয়েছে। এর মধ্যে বিএনপির রকিবুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আ. আউয়াল, বাংলাদেশ খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশীদ. বাসদের জনার্দন দত্ত, এনডিএমের শেখ আরমান হোসেন, জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। খুলনা-৪ আসনে ৫টি মনোনয়ন ফরম জমা হয়েছে। প্রার্থীরা হলেন বিএনপির এস কে আজিজুল বারী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনুস আহম্মেদ সেখ, খেলাফত মজলিসের এস এম সাখাওয়াত হোসাইন এবং স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন।
খুলনা-৫ আসনে মোট ৬টি মনোনয়ন ফরম জমা পড়েছে। প্রার্থীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার, বিএনপির মোহাম্মদ আলী আসগার, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুল কাইউম জমাদ্দার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার এবং জাতীয় পার্টির শামিম আরা পারভীন (ইয়াসমীন)।
খুলনা-৬ আসনে ৬টি মনোনয়ন ফরম জমা হয়েছে। প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ, বিএনপির এস. এম. মনিরুল হাসান (বাপ্পী), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আছাদুল্লাহ ফকির, জাতীয় পার্টির মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল এবং স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস।
রিটার্নিং অফিসার ও খুলনা জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার জানান, যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি চলছে।
সাতক্ষীরার ৪ আসনে মনোনয়নপত্র জমা জামায়াতের প্রার্থীদের
সাতক্ষীরা সংবাদদাতা : উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা-২ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। গত রোববার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসক আফরোজা আখতারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
একই সময়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমাদেন সাতক্ষীরা-৩ আসনে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার ও সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলাম এবং তালা কলারোয়া-১ আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ ইজ্জত উল্লার পক্ষে আসন পরিচালক ডা. মাহমুদুল হক মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা জেলা আমীর, জামায়াতের জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা.মাহমুদুল হক, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারি সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক উপস্থিত ছিলেন।
যশোর-১ আসনে মনোনয়ন জমা দিলেন জামায়াতের প্রার্থী মাওলানা আজিজুর রহমান
বেনাপোল সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যশোর-১ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়েতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। গত সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টা ১০ মিনিটে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফজলে ওয়াহিদের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েব আমীর মাওলানা হাবিবুর রহমান, জামায়াতের নির্বাচন পরিচালক মাওলানা রেজাউল করিম। জেলা সহকারী সেক্রেটারি রেজাউল ইসলাম, থানা আমীর মাওলানা ফারুক হাসান। বেনাপোল পৌর আমীর রেজাউল ইসলাম ও সেক্রেটারি ইউসুফ আলী প্রমুখ।
শিবগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর মনোনয়নপত্র জমা
মো. জালাল উদ্দীন, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ড. মাওলানা কেরামত আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।
কুড়িগ্রাম-৪ আসনে মোস্তাফিজুর রহমান মোস্তাকের মনোনয়ন পত্র দাখিল
রৌমারী সংবাদদাতা : কুড়িগ্রাম-৪ (রাজিবপুর, রৌমারী ও চিলমারী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ মোস্তাফিজুর রহমান মোস্তাক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গত সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি রৌমারী উপজেলা নিবার্হী কর্মকর্তা আলাউদ্দিনের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের পরিচালক ও কুড়িগ্রাম জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, রৌমারী উপজেলা আমীর অধ্যাপক হায়দার আলী, রাজিবপুর উপজেলা আমীর মাওলানা আবুল বাশার মো. আব্দুল লতিফ, চিলমারী উপজেলা আমীর নুরুল ইসলাম মুকুল, রাজিবপুর উপজেলা সেক্রেটারি আজিজুল রহমান, রৌমারী উপজেলা সেক্রেটারি শাহাদাৎ হোসেন, রৌমারী সদর আমীর মাওলানা মাসুদ, রাজিবপুর সদর আমীর মাওলানা মফিজুল হক।
ভোলা-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা- ৪ ( চরফ্যাশন ও মনপুরা) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ভোলা জেলা জামায়াত ইসলামীর সাবেক আমীর, জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। তিনি গত সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লোকমান হোসেনের নিকট তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ , চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন, উপজেলা এনসিপির আহ্বায়ক অহিদ ফয়সাল প্রমুখ।
কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন দাখিল
মো. স্বপন হোসেন, পাকুন্দিয়া, (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল মনোনয়ন ফরম দাখিল করেছেন। গত সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে কটিয়াদি উপজেলা রিটার্নিং কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের কাছে এ মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ, কর্মপরিষদ সদস্য এসএম ইউসুফ, জেলা ছাত্রশিবির সভাপতি হাসান আল মামুন, কটিয়াদি জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, পাকুন্দিয়া জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার, সাবেক আমীর ডা. মো সোহরাব উদ্দিন উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারে মনোনয়ন জমা দিলেন বিএনপি ও ১০ দলীয় মনোনীত প্রার্থীরা
মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর ও ১০ দলীয় মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান। গত সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেলের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা হারুনুর রশীদ তালুকদার, পৌরসভা আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলামসহ অনেকে। এর আগে বেলা ১২টায় মৌলভীবাজার-৩ আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান।
এ আসন ছাড়াও জেলার ৪টি আসনে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, জাতীয় পার্টি, বাসদ ও স্বতন্ত্র মিলিয়ে ৩২ জন প্রার্থী মনোনয়পত্র জমা দেন।
নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন দাখিল
নারায়ণগঞ্জ সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাতের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উত্তর জামায়াতের সভাপতি মো. ইসহাক মিয়া, সেক্রেটারি মাওলানা ইব্রাহিম মিয়া, সোনারগাঁ দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসাদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা আমীর কফিল আহম্মাদসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।
বান্দরবান আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
মাহমুদুল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বান্দরবান-৩০০ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী এডভোকেট আবুল কালাম মনোনয়নপত্র দাখিল করেছেন।
গত সোমবার (২৯ ডিসেম্বর) তিনি বান্দরবান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনির কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা আমীর এস এম আব্দুস সালাম আজাদ, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল, পৌরসভা আমীর হারুনুর রশিদ, বান্দরবান সদর আমীর সুলাইমানসহ বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
কুমিল্লা-১০ আসনে জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের মনোনয়নপত্র দাখিল
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত মনোনয়নপত্র দাখিল করেছেন। গত সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বীথির নিকট মনোনয়নপত্র জমা দেন ইয়াছিন আরাফাত।
ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন দেলাওয়ার হোসেন
ঠাকুরগাঁও সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন। গত সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টায় ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।
সুনামগঞ্জ-৫ আসনে জামায়াতের প্রার্থী আব্দুস সালাম মাদানীর মনোনয়ন দাখিল
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী মনোনয়ন ফরম দাখিল করেছেন। গত সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এসময় সুনামগঞ্জ জেলা জামায়াতের শূরা সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, মাওলানা আব্দুস সাত্তার, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ, সিলেট কোতোয়ালি থানার নায়েবে আমীর এডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ। আর এ আসনে খেলাফত মজলিস মনোনয়নপত্র দাখিল করেছেন খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির। এতে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা আকিক হোসাইন। ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাত, পৌর সভাপতি মাওলানা জহির আহমদ, দোয়ারাবাজার উপজেলা সেক্রেটারি মাওলানা জাকির হোসেন সাঈদ,ছাতক উপজেলা সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন, ছাতক পৌর শাখার সেক্রেটারি কে এম সুলেমান আহমদ তালুকদার।
মৌলভীবাজার-১ আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে মোট ৭ জন সংসদ সদস্যপ্রার্থী গত ২৯ ডিসেম্বর সোমবার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বড়লেখায় সহকারী রিটার্নিং অফিসার ও বড়লেখা ইউএনও গালিব চৌধুরীর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন পাঁচজন সংসদ সদস্যপ্রার্থী।
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু দুপুর আড়াইটায় জুড়ীতে সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও এর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বড়লেখায় মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেনÑ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম, খেলাফত মসলিস ও মনোনীত প্রার্থী মৌলভী লুকমান আহমদ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ, গণফ্রন্ট মনোনীত প্রার্থী মো. শরিফুল ইসলাম ও গণঅধিকারের আব্দুন নুর।
নওগাঁ-৪ মান্দা আসনে জামায়াত ও বিএনপিসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
মান্দা সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নওগাঁ-৪ (মান্দা) আসনে প্রধান দুই রাজনৈতিক দল জামায়াত ও বিএনপির মনোনীত প্রার্থীসহ মোট ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
গত সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু তার মনোনয়নপত্র জমা দেন।
একই দিন বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব জেলা রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল-আমিন, উপজেলা আমীর ডা. আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকীব, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, প্রার্থীর পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক এবাদুর রহমানসহ দলের নেতাকর্মীরা।
এছাড়া মনোনয়ন ফরম জমা দেন সোহরাব হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ ), আলতাব হোসেন (জাতীয় পার্টি), এস এম ফজলুর রহমান (সিপিবি), আফসানা আহমেদ ফ্যান্সি স্বতন্ত্র।
দোয়া মাহফিল শেষে সিলেটের ৬ আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়ন দাখিল
আবদুল বাছেত মিলন, সিলেট : আসন্ন ত্রয়োদশ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য সিলেট জেলার ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা। গত সোমবার (২৯ ডিসেম্বর) বাদ জোহর নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে দোয়া মাহফিল শেষে একযোগে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন জামায়াতের প্রার্থীরা।
দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও মুহাম্মদ সেলিম উদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।
প্রার্থীদের মধ্যে থেকে সিলেট-১ আসনে (মহানগর ও সদর) জেলা জামায়াতে আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট-২ আসনে (বিশ্বনাথ ও ওসমানীনগর) জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে মাওলানা লোকমান আহমদ, সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে জেলা সেক্রেটারী মোহাম্মদ জয়নাল আবেদীন, সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান এবং সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন মনোনয়ন পত্র দাখিল করেন।
চাঁদপুর-২ আসনে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আভাস
দেওয়ান মুরাদুজ্জামান, মতলব উত্তর (চাঁদপুর) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন গত সোমবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে এ আসনে মোট ২০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
মনোনয়নপত্র দাখিল করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মো. জালাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোহাম্মদ আবদুল মোবিন, স্বতন্ত্র জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, স্বতন্ত্র জেলা বিএনপির সহ-সভাপতি এমএ শুক্কুর পাটোয়ারী, জাতীয় পার্টি (জাপা) মনোনীত মো. এমরান হোসেন মিয়া, এলডিপির মনোনীত বিল্লাল হোসেন মিয়াজি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. মানসুর আহমেদ সাকি, গণঅধিকার পরিষদ মনোনীত বিএম গোলাফ হোসেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত রাশিদা আক্তার মিতু, নাগরিক ঐক্য মনোনীত এনামুল হক, স্বতন্ত্র ফয়জুন্নুর আখন রাসেল, স্বতন্ত্র একজনের নাম অনুপস্থিত থাকলে পরে হালনাগাদ করা হবে।
প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে পৃথকভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন।
পিরোজপুর-১ ও ২ আসনের মাসুদ সাঈদী ও শামীম সাঈদীর মনোনয়নপত্র দাখিল
মো. আনোয়ার হোসেন, ভান্ডারিয়া (পিরোজপুর) : ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচনে পিরোজপুরের দুইটি আসনের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দুই ছেলে একসাথে মনোনয়নপত্র দাখিল করেছেন। পিরোজপুরের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক আবু সাইদের কাছে গত ২৯ ডিসেম্বর সোমবার পিরোজপুর-১ আসনে মাসুদ সাঈদী ও পিরোজপুর ২ আসনে শামীম সাঈদীর মনোনয়নপত্র দাখিল করেন তারা।
নওগাঁর ৬ সংসদীয় আসনে ৪১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
এম এম হারুন আর রশীদ হীরা, নওগাঁ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গত সোমবার ২৯ ডিসেম্বর ছিল মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। এ দিনে নওগাঁর ডিসি ও রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে স্থাপিত নির্বাচনী সেল অনুযায়ী নওগাঁর ৬ সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর ৬ জন, বিএনপির ৬ জন, বিএনপি বিদ্রোহী ৬ জন সহ মোট ৪১ জন এমপি পদপ্রার্থী।
নওগাঁ-১ আসনে (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনে জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মাহবুবুল আলম, নওগাঁ-২ (ধামইরহা-পত্নীতলা) আসনে জামায়াতে ইসলামর ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ-৩ (মহাদেবপুর, বদলগাছী) আসনে জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, নওগাঁ-৪ (মান্দা) আসনে জামায়াতে ইসলামীর খ ম আব্দুর রাকিব, নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর এডভোকেট আ স ম সায়েম, নওগাঁ-৬ (রাণীনগর, আত্রাই) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর খবিরুল ইসলাম।
পাবনায় জামায়াত মনোনীত ৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা
পাবনা সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত ২৯ ডিসেম্বর সোমবার আসনভিত্তিক রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা।
পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনে সাবেক আমীরে জামায়াত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন মনোনয়ন জমা দিয়েছেন। পাবনা-২ (সুজানগর-বেড়া) আংশিক আসনে মনোনয়ন জমা দিয়েছেন সুজানগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক কেএম হেসাব উদ্দিন। পাবনা- ৩ (চাটমোহর-ভাঙ্গুরা-ফরিদপুর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা জামায়াতের সহকারী তারবিয়ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা আলী আছগার। পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মণ্ডল। পাবনা-৫ (জেলা সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল ইকবাল হোসাইন।
সাতক্ষীরা-১ আসনে ইজ্জত উল্লাহর মনোনয়ন দাখিল
নূর ইসলাম, তালা (সাতক্ষীরা) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সাতক্ষীরা-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। গত সোমবার (২৯ ডিসেম্বর) সকালে সহকারী রিটানিং অফিসার কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান প্রমুখ।
গাইবান্ধায় ৫টি সংসদীয় আসনে ৪৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
গাইবান্ধা সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ৩৬ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৯ জন। পাঁচটি আসনে মোট ৬০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ১৫ জন তাদের মনোনয়নপত্র জমা দেননি। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন গত সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মনোনয়ন দাখিল করেছেন জামায়াতের প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান, গাইবান্ধা-২ (সদর) আসনে জামায়াতে ইসলামীর আব্দুল করিম, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জামায়াতের অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু, গাইবান্ধা-৪ আসনে জামায়াতের ডা. আব্দুর রহিম সরকার, গাইবান্ধা-৫ আসনে জামায়াতের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মাদারীপুরে ৩টি আসনে ৩৮ প্রার্থী
মাদারীপুর সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের ৩টি আসনে সংসদ সদস্য প্রার্থী হয়ে লড়বেন ২৮ জন প্রার্থী। গত ২৯ ডিসেম্বর সোমবার বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মাদারীপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের সরোয়ার হোসেন মৃধা, মাদারীপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলনের আলী আহমেদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সোবাহান, মাদারীপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আনিসুর রহমান, জামায়াতের মো. রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের আজিজুল হক।
উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।