সংগঠন সংবাদ
১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৩
নাটোরে প্রফেসর সাইদুর রহমানের গণসংযোগ
নাটোর সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান গণসংযোগ করেছেন। গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে শুরু করে দিনব্যাপী সিংড়া বাজার এলাকায় গণসংযোগ করেন তিনি। গণসংযোগ চলাকালে তিনি ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উন্নয়নমুখী নানা প্রতিশ্রুতি তুলে ধরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ, পৌর আমীর ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা, উপজেলা সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী, পৌর সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল মন্নাফ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর মো. কুতুবুল আলম, লোকমান হোসেন মজনু, পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. রুস্তম আলী, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আল-আমিন প্রমুখ।
মতলব উত্তরে ছেঙ্গারচর বাজারে জামায়াতের গণমিছিল
দেওয়ান মুরাদুজ্জামান, মতলব উত্তর (চাঁদপুর) : চাঁদপুরের মতলব উত্তরের ছেঙ্গারচর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় ছেঙ্গারচর স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকে ঘিরে স্থানীয় এলাকায় উৎসুক জনতার উপস্থিতি লক্ষ করা যায়। গণমিছিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মোবিন।
নিজ বক্তব্যে তিনি বলেন, ‘দলের নির্বাচনী ইশতেহারের নির্দেশনা ও বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলতে হবে। কোনো নেতাকর্মীর কর্মকাণ্ডে আমার বা দলের সুনাম যেন ব্যাহত না হয়- এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার, সেক্রেটারি মেহেদী হাসান নাজির, পৌর জামায়াতের আমীর এইচ এম রবিউল আলম, সেক্রেটারি শাহজালাল প্রধান এবং প্রচার সম্পাদক বাবুল প্রধান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাহবুব সরকার, সাধারণ সম্পাদক শাহ ইমরান, আবদুল লতিফ লিটনসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা।
রাজশাহীতে রিকশা শ্রমিকদের নিয়ে জামায়াতের সমাবেশ
রাজশাহীতে রিকশা শ্রমিকদের নিয়ে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখা। গত ১০ ডিসেম্বর বুধবার দুপুর ১২টায় রাজশাহী মাদরাসা মাঠে এ সমাবেশে কয়েকশত রিকশা শ্রমিক অংশ নেন।
রাজশাহী মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় মহানগরী জামায়াতের নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও রাজশাহী-২ আসনের এমপি প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি মো. শাহাদত হোসাইন, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট প্রমুখ।
পাকুন্দিয়া জামায়াতের ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’
মো. রফিকুল ইসলাম, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ ও গণমিছিল করেছে পাকুন্দিয়া উপজেলা জামায়াত। গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আ ন ম আব্দুল্লাহ মোমতাজ পরিচালনায় পাকুন্দিয়া বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণমিছিলটি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে রাজনৈতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক আজিজুল হক কাজল। উপস্থিত ছিলেন জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম ইউসুফ।
কুষ্টিয়ার বটতৈলে আমির হামজার সমর্থনে নির্বাচনী মহিলা সমাবেশ
সামছুল হক রুবেল, কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দোস্তপাড়া গ্রামে নারী সমাবেশ ও গণসংযোগ করেছেন এমপি প্রার্থী মুফতি আমির হামজা। গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয় নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা।
সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের ইউনিট সদস্য ও বটতৈল ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুল ইসলাম বোরহান। মুফতি আমির হামজা বলেন, নারীরা সমাজ পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি। দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক সংকট উত্তরণে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচিত হলে জনকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও নারীদের নিরাপত্তা বিষয়ে বাস্তবসম্মত উদ্যোগ নেব। আপনারা আপনাদের মূল্যবান ভোট দাঁড়িপাল্লা প্রতীকে প্রদান করে আমাদের কাজ করার সুযোগ দিন।
হিন্দু মেয়ের বিয়েতে জামায়াতের আর্থিক সহায়তা
মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরে এক হিন্দু পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিয়েছে মুজিবনগর উপজেলা জামায়াত। মেহেরপুর জেলা জামায়াতের আমীর ও মেহেরপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দীন খানের পক্ষ থেকে উপজেলার বল্লভপুর গ্রামের মৃত সুবোল দাসের ছেলে কার্তিক দাসের চতুর্থ মেয়ের বিয়েতে এ আর্থিক সহায়তা দেয়া হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খানজাহান আলী। বিশেষ মেহমান ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফিরাতুল ইসলাম নাইম, উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল বাসার, উপজেলা সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ সভাপতি ফজলুল হক গাজী, পেশাজীবী সেক্রেটারি মোশাররফ হোসেন, সমাজকল্যাণ সেক্রেটারি আমিনুল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন আমীর মাওলানা ফারুক হোসেন, ইউনিয়ন সেক্রটারি হাফিজুর রহমান।
নির্বাচনের তফসিল ঘোষণা করায় নাঙ্গলকোট পৌরসভা জামায়াতের স্বাগত মিছিল
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে মিছিল করেছে কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা জামায়াত। মিছিলটি নাঙ্গলকোট এ আর মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে স্বাগত মিছিল শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিল-পরবর্তী সমাবেশে নাঙ্গলকোট পৌরসভা আমীর মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা এস এম মহিউদ্দিন, জামায়াতের সাবেক আমীর মাস্টার আব্দুল করিম, পৌরসভা শ্রমিক কল্যাণ সহ সভাপতি এস এম আমিনুল হক মাওলা, পৌরসভা জামায়াত নেতা মাওলানা সাহাব উদ্দিন প্রমুখ।
আলেমদের ঐক্য অটুট রেখে কুরআনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে -মাওলানা আব্দুল হামিদ
গোলাম আজম ইরাদ, মাদারীপুর : বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন পরিষদের উদ্যোগে মাদারীপুরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারে গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় অনুষ্ঠিত ডায়েরি বিতরণ ও মতবিনিময় সভায় আলেম সমাজের ঐক্য ও কুরআনভিত্তিক নৈতিক শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের সার্বিক কল্যাণ ও কুরআনের নির্দেশনা বাস্তবায়নের জন্য আলেম সমাজকে ব্যক্তি, গোষ্ঠী বা দলগত বিভাজনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ঐক্য আল্লাহর জমিনে কুরআনের শাসন প্রতিষ্ঠার পথে স্থায়ী হোক- এটাই আমাদের কামনা।’
সভায় সভাপতিত্ব করেন মাজলিসুল মুফাসসিরীন পরিষদের মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুজ্জামান হামিদী। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চল সদস্য মাওলানা মাহমুদুল হাসান, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুস সোবহান খান, জেলা শাখার উপদেষ্টা মাওলানা মোখলেসুর রহমান হাফেজ কে এম ইয়াদুলহক, মুফতী তাজুল ইসলাম ইসলাম প্রমুখ।
জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান
মো. স্বপন হোসেন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান। গত শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকার মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সহযোগী সদস্য ফরম পূরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
সাক্ষাৎকালে আমীরে জামায়াতের উপস্থিতিতে মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়মনীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
প্রার্থীর নিরাপত্তা নেই, ভোটাররা নিরাপদ থাকবে কীভাবে- শাহ মাহফুজুল হক
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া (নোয়াখালী) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি এডভোকেট শাহ মাহফুজুল হক।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘একজন সংসদ সদস্য প্রার্থী যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সাধারণ ভোটাররা কীভাবে নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে- এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।’ গত শনিবার (১৩ ডিসেম্বর) রাতে হাতিয়ার ওছখালী জিরো পয়েন্ট এলাকায় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিজ উদ্যোগে পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম তদারকির সময় তিনি এসব কথা বলেন।
নওগাঁ-২ আসনের জামায়াতের প্রতিনিধির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসন পরিচালনা কমিটি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গত শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে পত্নীতলা উপজেলায় নজিপুর পৌর শহরের মুগ্ধ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রতিনিধি ও নওগাঁ-২ আসনের জামায়াতের নির্বাচনী পরিচালক মোহাম্মদ মারুফ আহম্মেদ। সভায় পত্নীতলা ও ধামইরহাট উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. রেজোয়ান, পত্নীতলা যুব বিভাগের যুব সম্রাট সোহেল রানা, ধামইরহাট উপজেলা জামায়াতের যুব সেক্রেটারি ও নওগাঁ-২ আসনের মিডিয়া পরিচালক আবু সালেহ্ মুসা, সহকারী পরিচালক ও পত্নীতলা উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আমানুল্লাহ্, পত্নীতলা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঘোষনগর ইউনিয়ন জামায়াতের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. আখতার ফারুক, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেক প্রমুখ।
বগুড়ায় লেদ ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের ফুটবল টুর্নামেন্ট
বগুড়া সংবাদদাতা : বগুড়ার আফতাফুন্নেছা খেলার মাঠে গত শনিবার (১৩ ডিসেম্বর) সদর উপজেলা স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লেদ ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় টাইব্রেকারে মামা-ভাগ্নে একাদশ স্কর্ট একাদশ কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আলফাজ হোসেন সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম বাদলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগার আলী, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হুসাইন সাঙ্গদী, আলহাজ মো. দেলোয়ার হোসেন, আলহাজ মোয়াজ্জেম হোসেন, শ্রমিক নেতা আলিফ মাহমুদ।