সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৪

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সারা দেশে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিট। গত রোববার (১৪ ডিসেম্বর) এ কর্মসূচি পালন করা হয়। সারা দেশের সোনার বাংলার সংবাদদাতারা এসব কর্মসূচির প্রতিবেদন করেছেন।
কুষ্টিয়া জেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা জামায়াতের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরতলীর হাজী শরীয়তুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমীর ও যশোর অঞ্চল টিম সদস্য একেএম আলী মোহসীন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন এবং শহর জামায়াতের নায়েবে আমীর আজমল হক প্রমুখ।
রাজশাহী মহানগরী জামায়াতের আলোচনা সভা
দেশকে মেধাশূন্য ও পরনির্ভরশীল করতেই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে- ডা. জাহাঙ্গীর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ আসনের এমপি প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেছেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বুদ্ধিজীবীরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। অথচ মহান বিজয়ের মাত্র দুদিন আগে ১৪ ডিসেম্বর জাতির এ শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল। মূলত দেশকে মেধাশূন্য ও পরনির্ভরশীল করতেই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। তিনি শহীদ বুদ্ধিজীবীদের যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শহীদদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। গত রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে দাওয়াতুল ইসলাম ট্রাস্টে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইন।
বুদ্ধিজীবীরা জাতির অমূল্য সম্পদ -এস এম লুৎফর রহমান
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, যেকোনো জাতির অগ্রগতির পেছনে জ্ঞানী ও বুদ্ধিজীবীদের অবদান অনস্বীকার্য। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এদেশের বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। স্বাধীনতার দ্বারপ্রান্তে এসে পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়, যাতে এ জাতি আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।
গত রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামালখানস্থ কার্যালয়ে নগর ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা সঞ্চালনা করেন ফেডারেশনের নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী। আলোচনা সভায় উপস্থিত ছিলেন নগর ফেডারেশনের মকবুল আহমদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স. ম. শামীম, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার এবং আইন ও আদালত সম্পাদক সাব্বির আহমদ উসমানীসহ নেতারা।
নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, আধিপত্যবাদমুক্ত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গড়ে উঠুক যারা চায়নি, তারাই বুদ্ধিজীবীদের হত্যা করেছে। আধিপত্যবাদী শক্তির এ ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই। ওসমান হাদীকে হত্যার উদ্যেশ্যে গুলি করা এ ষড়যন্ত্রেরই অংশ। গত রোববার (১৪ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তেব্যে এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদ্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, ইঞ্জিনিয়ার আবদুল বাকী। উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মুফতি জাহাঙ্গীর আলম, মুহাম্মদ শাহিদুর রহমান প্রমুখ।
শহীদ বুদ্ধিজীবী দিবসে মুন্সীগঞ্জে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মুন্সীগঞ্জ সংবাদদাতা : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখা। গত রোববার (১৪ ডিসেম্বর) সকালে মুন্সীগঞ্জ জেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা কর্মপরিষদ সদস্য মো. আরশাদ আলী ঢালীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আ.জ.ম রুহুল কুদ্দুস। উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার আমীর মো. নুরুল আমিন শিকদার, মুন্সীগঞ্জ পৌরসভা সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল মুবিন, সদর উপজেলা সেক্রেটারি মো. মজনু দেওয়ান পঞ্চসার ইউনিয়ন আমীর মোহাম্মদ সামসুদ্দোহা বিশ্বাস রামপাল ইউনিয়নের আমীর মাওলানা মো. ইব্রাহিম খলিল আধারা ইউনিয়নের আমীর মাওলানা মো. ইব্রাহিম খলিল প্রমুখ।