বই পরিচিতি
১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৪
বইয়ের নাম : সিরাত সংখ্যা সংকলন ২০২৫
প্রকাশক : বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ ঢাকা মহানগরী দক্ষিণ। উপদেষ্টা সম্পাদক আয়েশা সিদ্দিকা পারভীন, সম্পাদক তাহমিনা আক্তার সুরমা, সহ-সম্পাদক মোমতানা সুরভি। প্রচ্ছদ আবদুল্লাহ মারুফ। মূল্য ৬০ টাকা মাত্র। ১২৮ পৃষ্ঠার পেপারব্যাক কভারে সাদা ঝকঝকে কাগজে ছাপানো এ সংকলনে স্থান পেয়েছে প্রখ্যাত লেখক নঈম সিদ্দিকী, নাজমুননাহার নীলু, মাহবুবা খাতুন শরীফা, ড. রাশিদাহ্, সৈয়দা নাসিমা আক্তার, সুলতানা আক্তার মহুয়ার লেখা প্রবন্ধ। ইমরানা সুমাইয়া আসমা বিনতে আলীর লেখা গল্প। শেখ ফাহমিদা নাজনীন ও সুমাইয়া সুলতানার লেখা কবিতা। এছাড়া আছে পাঠকদের নিকট থেকে পাওয়া বাছাই কবিতাগুচ্ছ। সম্পাদনা পরিষদের দৃষ্টিতে সেরা প্রবন্ধ ও বুক রিভিউ। রাসূল সা.-এর জীবন ও কর্ম পাঠকদের; বিশেষ করে নারীর কাছে তুলে ধরার এ প্রয়াস অভিনন্দনযোগ্য। আমরা এ সিরাত সংকলনটির বহুল প্রচার ও সমৃদ্ধি কামনা করছি।
বইয়ের নাম : জামায়াতে ইসলামী কী আল্লাহর দল?
লেখক : গোলাম মোস্তফা অম্বরী, পরিবেশক : অন্যরকম অয়েব সার্ভিস লি:, প্রচ্ছদ : গোলাম মোস্তফা অম্বরী, পৃষ্ঠা : ১২৫, মূল্য: ২৫০/ (দুই শত পঞ্চাশ টাকা মাত্র)। ৫২টি ভাগে তিনি জামায়াতে ইসলামী ইসলামী দল এ যুক্তি তুলে ধরেছেন। বইটি প্রকাশের আগে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নাজিম উদ্দিন মোল্লা, ড. ইকবাল হোসাইন ভূঁইয়া এবং আধুনিক প্রকাশনীর ম্যানেজার মাওলানা হাফিজুর রহমানকে দিয়ে পরিমার্জন করিয়েছেন। আশা করি পরবর্তী সংস্কারণে বিষয়টি লেখক খেয়াল করবেন। আমরা বইটির বহুল প্রচার কামনা করছি। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৫৮১২৮১৬০২। গ্রন্থনা : আবু নূন।