হাসান আলীম-এর কবিতা

অরক্ষিত বিজয়ের কথা


১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:২৯

’৭১-এর স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ
আমাদের ভৌগোলিক স্বাধীনতা দিয়েছিল
রাষ্ট্রীয় শাসন করেছিল পৃথক-
কিন্তু সেদিন মুক্তি আসেনি
বিজয় আসেনি।

আমাদের মুক্তিযোদ্ধারা কি সেদিন সম্মানিত হয়েছিল?
হানাদার বাহিনী আত্মসমর্পণ কার কাছে করেছিল?

অরোরা কে?
কেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর কাছে তারা বিনত হয়নি?
কেন মেজর জিয়ার কাছে তারা আত্মসমর্পণ করেনি?
কেন মেজর জলিল, আ.স.ম. আব্দুর রব, শাজাহান সিরাজ কিংবা কোনো নেতার কাছে
তারা আত্মসমর্পণ করেনি?

এটা কি পাক-ভারত যুদ্ধ ছিলো?
নাকি বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধ?
আমাদের বিজয় কেতন সেদিন মসীলিপ্ত হয়েছিল
অরক্ষিত হয়েছিল সেন-শিবাজীর ধূম্রজালে।
আমরা বুঝতে পারিনি চাণক্য-কৌটিল্য।

’২৪-এর দামাল ছেলেরা
ছাত্র-জনতা, নেতা-নেত্রীরা গণঅভ্যুত্থান করে ফিরিয়ে এনেছে প্রকৃত বিজয়,
আমাদের দ্বিতীয় স্বাধীনতা।

’৭১ আমাদের মুকুট, বিজয় আমাদের ৩৬ জুলাই।