মুহাম্মদ ইসমাঈল-এর কবিতা
ওসমান হাদি ওঠো
১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:২৭
ওসমান হাদি ওঠো, যাবে না মিছিলে?
অথবা নির্বাচনী প্রচারে।
বাদ ফজর, অথবা জোহর, অথবা আসর
তোমার সতীর্থরা ডাকছে
ওঠো ওসমান হাদি
এভারকেয়ারে আর কতক্ষণ ঘুমাবে?
তোমার পথ চেয়ে আছে পুরো বাংলাদেশ
১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দিত তুমি
তুমি ছাড়া রাজপথ জমে না
তুমি ছাড়া ভারতের আধিপত্যের বিরুদ্ধে
গ্রীবা উঁচু করে বলার আর কে আছে?
ওসমান হাদি ওঠো!
ওই দেখো মালালা কোথায়
মালালা সেরে উঠেছে
মালালা জেগে উঠেছে
মালালা তার কথা বলছে
তুমি বলবে না?
তুমি তো সত্যের সাক্ষী
রাজপথের লড়াকু সৈনিক
জুলাইযোদ্ধা
রাজপথ তোমার অপেক্ষায়॥