মুহাম্মদ রেজাউল করিম-এর কবিতা
যাবো আকাশে আকাশে
১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:২৫
আমাকে কেন ঠেলে দাও পেছনে
আমি তো যাবো না পেছনে
আমি উড়বো আকাশে
ভিন্ন ঢেউ তুলবো বাতাসে
তবে আর টালবাহানা কেন
কেন এই পেছনে ঠেলার উদ্যোগ
আমি বিশ্বাসী সৈনিক
আমার দৃষ্টি সামনের পথে
আমি থাই দুর্বার
পেছনে তাকাই না আর
তবু কে তুমি পেছনে ঠেলো
থেমে যাও
আমাকে যেতে দাও
ঢেউ তুলবো বাতাসে বাতাসে
পরাজয় মানবো না
সামনেই যাবো
বন্ধ করো কুৎসিত চাতুরী
আমাকে যেতে দাও
আমি যাবো আকাশে আকাশে।