দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত
৩০ অক্টোবর ২০২৫ ১৭:৩৬
ফেডারেল রিপাবলিক অব জার্মানের অর্থনৈতিক সহযোগিতা, উন্নয়ন ও সংসদীয় মন্ত্রণালয়ের সেক্রেটারি জোহান সাথফের বাংলাদেশ সফর উপলক্ষে ঢাকাস্থ জার্মান দূতাবাস এক অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটস ও মিস. ইভানা লটসের আমন্ত্রণে গত ২৭ অক্টোবর সোমবার সন্ধ্যায় জার্মান দূতাবাসে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অংশগ্রহণ করেন।
সাক্ষাৎকালে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জার্মান সরকারের দীর্ঘস্থায়িত্ব, জার্মান সরকার ও জনগণের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একইসঙ্গে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।