শিশু মুজাহিদকে হুইল চেয়ার দিলো ‘আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন’


৯ অক্টোবর ২০২৫ ১৪:২৭

নূর ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলার বিশেষ চাহিদাসম্পন্ন শিশু মুজাহিদকে হুইল চেয়ার উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন’। গত সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকারের উপস্থিতিতে উপজেলার ১২ নম্বর খলিলনগর ইউনিয়নের শিশুটির পরিবারের হাতে হুইল চেয়ারটি তুলে দেওয়া হয়।
এ সময় ইউএনও দীপা রানী সরকার বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। আমরা সবাই মিলে যদি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়াই, তাহলে তাদের জীবন আরও সুন্দর হয়ে উঠবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সদস্য আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, অর্ক মজুমদার, সুমন ইসলাম, সাংবাদিক মো. রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।
আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সদস্য আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত জানান, মুজাহিদের শারীরিক সমস্যার কথা সামাজিক মাধ্যমে জানার পর আমরা হুইলচেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।