চরফ্যাশনের চাষিদের বাণিজ্যিকভাবে মেটে আলুর চাষ
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৬
মো. কামরুজ্জামান, চরফ্যাশন (ভোলা) : পুষ্টিগুণে ভরপুর হলেও একসময়ের অবহেলিত গাছ বা মেটে আলু এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুরের বিভিন্ন এলাকায়। মেটে আলু বর্ষার মৌসুমের অন্যান্য ফসলের তুলনায় কম খরচে ও বিনা পরিশ্রমে অধিক লাভজনক হওয়া যায় বলে এ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে।
আসলামপুর ইউনিয়নের ২নং ওয়াডের্র কৃষক মো. মোফাজ্জেল জানান, ২০ বছর ধরে মেটে আলুর চাষ করে আসছেন। এ বছর দেড় কানি জমিতে ৩ মাস আগে মেটে আলু লাগিয়েছেন। ফলন আসতে এখনো ৩ মাস সময় লাগবে। এ মেটে আলুর ফলন ৬ মাসে আসে বলে তিনি আমাদের জানান। এছাড়া মেটে আলুর পাশাপাশি মিষ্টি কুমড়াও চাষ করেছেন তিনি।
দুই ফসলে এ বছর ২ লাখ টাকা খরচ বাদ দিয়ে ৫ থেকে ৬ লাখ টাকা লাভ হওয়ার আশা করছেন কৃষক মোফাজ্জল। মৌসুমের সকল সবজি চাষের তুলনায় মেটে আলু চাষে খরচ কম এবং আলাদা জমি, সার ও বাড়তি যত্নের প্রয়োজন হয় না। বাজারজাত করা হয় বেশ ভালো দামে। তাই উপজেলায় এ আলু আবাদের সম্ভাবনা ক্রমেই বাড়ছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হুদা বলেন, মেটে আলু কম খরছে অধিক লাভবান হওয়ার কারণে কৃষকরা মেটে আলু চাষে আগ্রহী।