রিকশা-ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়ন সমাবেশে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৯
নূর ইসলাম তালা, সাতক্ষীরা : গত শনিবার (৬ সেপ্টেম্বর) তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিকশা-ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজি নং-২৪৫৪) তালা উপজেলা শাখার আয়োজনে নির্বাচনী শ্রমিক সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা আ. হালিমের পরিচালনায় এবং সভাপতি মাস্টার আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
তিনি বলেন, শ্রমিকরা আল্লাহর বন্ধু। দিন কায়েমের কাজকে এগিয়ে নেওয়ার জন্য শ্রমিকদের এগিয়ে আসতে হবে। শ্রমিক সমাজ তাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য আল্লাহর আইনকে বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা চালাতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ ডা. মাহমুদুল হক, নায়েবে আমীর জামায়েত ইসলাম সাতক্ষীরা জেলা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিককল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক সুজায়েত আলী। জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারি মাওলানা আবু হুরাইরা, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা উপজেলার আমীর মাওলানা মফিদুল ইসলাম। তালা প্রেস ক্লাবের সভাপতি এম এ হাকিম এবং তালা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক ইদ্রিস আলী।
উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, জামায়াত ইসলামীর উপজেলা কর্মপরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান রেন্টু, মাওলানা কবিরুল ইসলাম, মাওলানা আকবর হোসেন, সাংবাদিক ফয়সাল আহমেদ, সংবাদিক এস এম মোতাহিরুল হক শাহিন, তালা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আল জামানুল বান্না, তালা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অধ্যক্ষ আ. হালিম, সাংগঠনিক সম্পাদক মো. হাসানুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক হাফেজ আব্দুল মালেক, ইসলামকাটি ইউনিয়নের সভাপতি আব্দুল হাকিম, তালা ইউনিয়ন সভাপতি আব্দুল হালিম প্রমুখ। ইসলামী সংগীত পরিবেশন করেন শফিকুল ইসলাম।