কান্দিগাঁও ইউনিয়নে মতবিনিময় সভা


১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৮

গত ৬ সেপ্টেম্বর শনিবার রাতে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সর্বসাধারণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
কান্দিগাঁও ইউনিয়ন আমীর আব্দুস সামাদের সভাপতিত্বে ও নায়েবে আমীর মখলিসুর রহমান ইমরানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা আমীর নাজির উদ্দিন, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা (সাবেক মেম্বার), সহকারী সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, জামায়াত নেতা ও কান্দিগাঁও ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ আব্দুল মনাফ, ছাত্রশিবিরের সাবেক থানা সভাপতি জাহেদ মামুন, বিশিষ্ট মুরব্বি আব্দুল মান্নান, আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।