জামায়াতে যোগদান বিএনপি নেতার
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৭
যশোর সংবাদদাতা: ৪৭ বছর পর জামায়াতে ইসলামীতে যোগদান করলেন চৌগাছা বিএনপি নেতা মাস্টার আবুল হোসেন। গত ৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে এসে যোগদান করলেন তিনি। এ সময় জামায়াত মনোনীত চৌগাছা-ঝিকরগাছা আসনের এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ আবুল হোসেনকে বুকে জড়িয়ে ধরেন। এছাড়া উপজেলা আমীর মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমীর মাওলানা নূরুল ইসলাম, সেক্রেটারি নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে আবুল হোসেন সম্মেলনে উপস্থিত জনতার উদ্দেশে অনুভূতি প্রকাশ করেন। মাস্টার আবুল হোসেন সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।