সাদুল্যাপুরে অসহায় পরিবারকে জামায়াতের ঢেউটিন বিতরণ


১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৬

মশিউর রহমান, সাদুল্যাপুর : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ডিগ্রি কলেজপাড়ায় (ঘাঘট ব্রিজ সংলগ্ন) অসহায় পরিবারের ঘর নির্মাণে সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি এ ঢেউটিন বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। বিতরণকালে তিনি বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব। জামায়াতে ইসলামী সবসময় জনগণের কল্যাণে কাজ করে আসছে। ইসলামের ন্যায়ভিত্তিক সমাজ গঠন করাই আমাদের লক্ষ্য, ক্ষমতার জন্য নয়। দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের সংগ্রাম সফল হবে।’
এ সময় উপস্থিত ছিলেন সাদুল্যাপুর উপজেলা জামায়াতের আমীর মো. এরশাদুল হক ইমন, ইঞ্জিনিয়ার মো. সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক মো. কাওছার রহমান কাজল, উপজেলা যুব বিভাগের টিম সদস্য ও ব্যবসায়ী মো. জাহিদুল ইসলামসহ বনগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।