উপজেলা ও পৌরসভা নির্বাচনের চূড়ান্ত নমিনি ঘোষণা


১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৬

মুহাম্মদ তাজকীর হোসাইন, পার্বতীপুর (দিনাজপুর) : বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখা গত শনিবার (৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে।
পার্বতীপুর উপজেলা জামায়াত অফিসে দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. আনিছুর রহমানের উপস্থিতিতে জামায়াতের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। সাক্ষাৎকার শেষে সম্ভাব্য প্রার্থীদের গুণগতমান বিবেচনাপূর্বক প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকার মধ্যে যাদের নাম প্রকাশ করা হয় তারা হলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আবু সায়েম শাহ্, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং উপজেলা নির্বাচন পরিচালক মো. রেজাউর রহমান মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহফুজা আক্তার, পৌর মেয়র পদে উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ ইউসুফ আলী।