আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল একটি মডেল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা : ড. ব্যারিস্টার নাজিব মোমেন


৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১২

আরিফ আবদুল্লাহ, পিরোজপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ড. ব্যারিস্টার নাজিব মোমেন বলেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্বপ্ন ছিল একটি মডেল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আল্লামা সাঈদী এখন আমাদের মাঝে নেই। তিনি তার জীবন ও কর্ম আমাদের জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে গিয়েছেন। সম্প্রতি জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার আয়োজনে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মিলনায়তনে শহীদ পরিবারের সদস্যদের সাথে স্থানীয় দায়িত্বশীলদের মতবিনিময় সভা ও শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।