ফুলবাড়িয়ায় নির্বাচন পরিচালনা কমিটির কর্মশালা
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১২
গত ২৯ আগস্ট শুক্রবার ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভালুকজান নোঙ্গর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘ইউনিয়ন ও পৌরসভার নির্বাচন পরিচালনা কমিটি’র সদস্যদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফজলুল হক শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব। বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আমীর আব্দুল করিম, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, ময়মনসিংহ জেলার সাবেক আমীর অধ্যাপক জসিম উদ্দিন, ময়মনসিংহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মাহবুবুর রশিদ ফরাজী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।