ভাণ্ডারিয়া মডেল মসজিদে ইমাম সংকট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১১
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা : ৫ আগস্ট ২০২৪ সাল থেকে ভাণ্ডারিয়া মডেল মসজিদের চলমান ইমাম সংকটকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। ৫ আগস্ট পূর্বের ইমাম আওয়ামীপন্থী থাকার কারণে সরকার পালিয়ে যাওয়ার সাথে সাথে তিনিও পালিয়ে যান। তবে অভিযোগ এসেছে একটি মহল তাকে পুনরায় নিয়োগ দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয় মুসল্লিরা ওই ইমামের পেছনে নামাজ আদায় অনিচ্ছা প্রকাশ করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী ইমামের নানা অনিয়ম ও অসদাচরণ ছিল মুসল্লিদের আস্থাহীনতার অন্যতম কারণ। বর্তমানে মোয়াজ্জিন অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় মুসল্লিগণ জেলার সম্মানিত জেলা প্রশাসকের বরাবর একটি লিখিত আবেদন দাখিল করেছেন যাতে পূর্বের ইমামকে পুনঃবহাল না করে একজন নতুন যোগ্য ও গ্রহণযোগ্য ইমাম নিয়োগ করা হয়। ইমাম না থাকার কারণে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। এলাকাবাসী দ্রুত একটি স্থায়ী সমাধানের আশায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের দাবিÑ ১. পূর্বের ইমামকে পুনঃবহাল না করা, ২. গ্রহণযোগ্য একজন ইমাম নিয়োগ দেওয়া, ৩. স্থানীয় মুসল্লিদের মতামতকে গুরুত্ব দেওয়া।