কেন্দ্র দখল করে ক্ষমতায় বসার স্বপ্ন যুবসমাজ রুখে দেবে, ইনশাআল্লাহ : আতাউর রহমান সরকার
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১১
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার বলেছেন, একটি দল জনবিচ্ছিন্ন হয়ে ভোটকেন্দ্র দখল করে ক্ষমতায় বসার স্বপ্ন দেখছে। এদেশের যুবসমাজ তাদের ষড়যন্ত্র রুখে দেবে, ইনশাআল্লাহ। তিনি গত ৩০ আগস্ট শনিবার সকাল ৯টায় কসবা উপজেলা জামায়াতের যুব বিভাগ আয়োজিত ইউনিয়ন যুব প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা যুব বিভাগের সভাপতি সালাহউদ্দিন আইউবীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বি-বাড়ীয়া জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি নুরুল আমিন।
আতাউর রহমান সরকার বলেন, বহু রক্তে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব গ্যারান্টি একমাত্র ইসলাম। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে জামায়াত নিরলস পরিশ্রম করছে। আতাউর রহমান সরকার মেহারি ইউনিয়নের বিভিন্ন বাজারে দিনব্যাপী গণসংযোগ করেন।
কসবা খাড়েরায় জামায়াতের ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি, বি-বাড়ীয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার বলেন, দুর্নীতি, লুটপাট, স্বজনপ্রীতি ও অব্যবস্থাপনার কারণে ৫৪ বছর কসবা-আখাউড়ার জনগণ নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিলো। চিকিৎসা সেবা জনগণের দোরগোরায় পৌছে দিতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি গত ২৯ আগস্ট শুক্রবার সকাল ৯টায় কসবা উপজেলার মেহারী ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধনের সময় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিশিষ্ট সমাজসেবক মাওলানা মাহবুব আল হাদীর সভাপতিত্বে এবং মেহারি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আমানুল্লাহ ও মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, নায়েবে আমীর মাওলানা শিবলী নোমানী। উপস্থিত ছিলেন মেহারী ইউনিয়ন সভাপতি আবুল হোসাইন, খাড়েরা ইউনিয়ন আমীর মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ।
আতাউর রহমান সরকার বলেন, আমরা এবার সোনার বাংলা গড়তে রাষ্ট্রকে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাদকমুক্ত করবো, ইনশাআল্লাহ। এটা আমাদের চ্যালেঞ্জ ও মুক্তির লড়াই। আমাদের এই লড়াই অবিরাম চলবে। মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসাসেবা, ব্লাড, প্রেশার ও ডায়াবেটিস চেকসহ সকলকে ফ্রি ওষুধ দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।