শোক সংবাদ: অরজুমান আরা বেগম জলির ইন্তেকাল


৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১০

রংপুর সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী শাখার প্রবীণ রুকন ও বাংলাদেশ ল’ইয়ারস কাউন্সিল রংপুর শাখার সভাপতি এডভোকেট মাওলানা আব্দুস সালাম প্রধানের সহধর্মিণী রংপুর বর্ডার গার্ড বাংলাদেশ পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষিকা মিসেস অরজুমান আরা বেগম জলি (৫৭) সম্প্রতি রংপুর নগরীরর সিও বাজার কেল্লাবন্দ চওড়াপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, পুত্র ও কন্যাসন্তান, নাতি-নাতনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস এবং কিডনিজনিত রোগে ভুগছিলেন। মরহুমা অরজুমান আরা বেগম জলির জানাজা নামাজ গত ১৫ আগস্ট শুক্রবার বাদ জুমা স্থানীয় সিও বাজার কেল্লাবন্দ কেন্দ্রীয় পুরাতন জামে মসজিদ সংলগ্ন হাফেজিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন জানাজা নামাজে ইমামতি করেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল সমবেত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন। পরে তার দাফন কার্য স্থানীয় কবরস্থানে সম্পন্ন হয়।
মরহুমা অরজুমান আরা বেগম জলির ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগরী শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, জামায়াতে ইসলামীর রংপুর মহানগর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক পৃথক শোকবাণীতে মরহুমার রূহের মাগফিরাত কামনা এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। সেই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে ধৈর্য ধরার পরার্মশ দেন।