সন্ত্রাস ও চাঁদাবাজের স্থান হবে না : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ


১৪ আগস্ট ২০২৫ ১৬:৩৮

নূর ইসলাম, তালা (সাতক্ষীরা) : সাতক্ষীরার তালায় জাতীয় মুক্তি দিবস উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গণমিছিলটি তালা উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তালা ডাকবাংলায় এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়া (সাতক্ষীরা-১) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্ল্যাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এদেশে চাঁদাবজি ও সন্ত্রাস সৃষ্টি করার জন্য আমাদের ভাই-বোনেরা জীবন দেয়নি। আমরা কোনো সন্ত্রসী চাঁদাবাজকে তালার মাটিতে স্থান দেব না। আমাদের রক্ত ও জীবনের বিনিময়ে হলেও আমরা এ সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে। এ পর্যন্ত জামায়াতের কোনো কর্মীর বিরুদ্ধে কোনো চাঁদাবাজির প্রমাণ মিলেনী। সুতরাং তালাকে সুখে শান্তিতে রাখতে হলে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, জেলা কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দীন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলাম, সাতক্ষীরা জেলা মসজিদ মিশনের সহ-সভাপতি মাওলানা রেজাউল করিম, ঢাকা উত্তরের শিবির নেতা সাব্বির আহমেদ, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফার ুক, তালা উপজেলা ছাত্রশিবির সভাপতি আল জামালুল বান্না প্রমুখ।