ভাণ্ডারিয়ার পশারি বুনিয়া গ্রামের ব্রিজের বেহাল দশা
১৪ আগস্ট ২০২৫ ১৬:৩৬
ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া গ্রামে একমাত্র চলাচলের ব্রিজটির নির্মাণকাজ দীর্ঘদিন ধরে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ব্রিজটির অবস্থা দিন দিন আরো নাজুক হয়ে পড়েছে। বর্তমানে এটি লোহার রডের ওপরে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ ব্রিজটির ওপর দিয়ে হাঁটাচলা ও দুঃসাহসিক হয়ে পড়েছে। কোনো ধরনের যানবাহন তো দূরের কথা, রিকশা বা মোটরসাইকেলও চলাচল করতে পারছে না। অ্যাম্বুলেন্স বা রোগীবাহী যানবাহন এ পথে চলতে না পারায় রোগী পরিবহনে ঘটছে চরম বিপত্তি। টিচারে তুলে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই গ্রামের প্রবীণ বাসিন্দা মোহাম্মদ কামরুল ইসলাম সরদার বলেন, এক বছর হয়ে গেল ব্রিজের কাজ বন্ধ। নির্বাচন আসছে। নেতারা আসে, কিন্তু কাজ আর শুরু হয় না। ঢাকাবাসীর দাবি ব্রিজটির নির্মাণকাজ শেষ করে দ্রুত এটি সচল করার ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করছি।