জামায়াতে ইসলামীর জাগরণের ধ্বনি উঠেছে : শামীম বিন সাঈদী


১৪ আগস্ট ২০২৫ ১৬:৩৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলায় জাতীয় মুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে বিশাল এক জনসভার আয়োজন করা হয়েছে। জনসভার প্রধান অতিথি ছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য পুত্র আলহাজ শামীম বিন সাঈদী। তিনি তার বক্তব্যে বলেন, আমার পিতা শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রের হাত দিয়ে এ হত্যা করা হয়েছে। আজকের এই দিনে আমরা বলতে চাই আমরা কাঁদতে আসিনি আমরা এসেছি প্রতিশোধের শপথ নিতে, কিন্তু সেই প্রতিশোধের ভাষা হবে ভোটের মাধ্যমে আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে কুরআনের রাজ কায়েম করে দেখিয়ে দিবÑ যারা কুরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে শাহাদাতবরণ করেছেন, তাদের আত্মার শান্তি পাবেÑ এটাই হবে আমাদের প্রতিশোধ। মুসলমানের বিরুদ্ধে যে ধ্বংসাত্মক পরিকল্পনা চলছে, তা রুখে দেওয়ার জন্য এখনই সময়। তাই ষড়যন্ত্রকারী এবং সন্ত্রাসদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। অন্যায়কারীদের সাথে, জুলুমকারীদের সাথে কোনো ধরনের আপস করা হবে না। উক্ত জনসভায় পিরোজপুর জেলা জামায়াতের আমীরসহ অন্য নেতাকর্মীরাও বক্তব্য রাখেন। সকলেই দেশকে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। পরিশেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।