নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের সাহিত্য আড্ডা
১৪ আগস্ট ২০২৫ ১৬:৩৩
নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি সাহিত্য আড্ডা নাঙ্গলকোট পৌর সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক ডা. একে এম মারুফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাংবাদিক মাওলানা ইউসুফ আলী, আবদুর রহিম বাবলু, উম্মে সালমা আক্তার, ইউসুফ, আফসার হোসেন মজুমদার, নাদিম হোসেন, নাদিয়া সুলতানা, মোমেনা আক্তার, জান্নাতুল ফেরদৌস নুহা, আরিফুর রহমান, খালেদা আক্তার মোহনা, আলিসা সাব্বির এলিজা, এয়াকুব আলী, আবদুর রহমান, কবি আজিম উল্যাহ হানিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।