তিস্তার নদীভাঙন এলাকায় শিশুদের মাঝে খিচুড়ি বিতরণ


১৪ আগস্ট ২০২৫ ১৬:৩২

রংপুরের পীরগাছা এবং কুড়িগ্রামের উলিপুর সীমান্তের তিস্তা নদীভাঙন এলাকার শতাধিক শিশুর মাঝে গত ১০ আগস্ট রোববার খিচুড়ি বিতরণ করেন সাংবাদিক মো. মফিদুল ইসলাম সরকার। এ সময় শিশুদের জন্য আয়োজন করা হয়েছিল বিভিন্ন ধরনের প্রতিযোগিতার। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের মাঝে বিতরণ করা হয়েছে উপহার সামগ্রী।
সাংবাদিক মফিদুল ইসলাম সরকার দীর্ঘদিন থেকে স্থানীয় ডোনারদের আর্থিক সহযোগিতা নিয়ে অসহায় গরিবদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করছেন। শুধু তাই নয়, প্রতি সপ্তাহে শিশুদের জন্য আয়োজন করেন খিচুড়ি খাওয়ার, শীতকালে বিতরণ করেন শীতবস্ত্র কম্বল। তিনি গরিব এবং অসহায় শিশুদের এক বছরের জন্য লেখার সামগ্রী উপহার দিয়ে থাকেন স্থানীয় ডোনারদের সহযোগিতা নিয়ে।
তিনি প্রতি সপ্তাহে পীরগাছা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু করেছেন। ডোনারদের আর্থিক সহযোগিতায় ২০২৬ সাল থেকে শিক্ষার্থীদের মাঝে লেখার সমাগ্রী বিতরণের পাশাপাশি একটি করে ব্যাগ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।