চরফ্যাশনের উপকূলে ধরা পড়েছে দুর্লভ সামুদ্রিক মাছ
৭ আগস্ট ২০২৫ ১৪:৪৯
কামরুজ্জামান, চরফ্যাশন ভোলা: চরফ্যাশনের সাগরসংলগ্ন এলাকায় জেলেদের জালে ধরা পড়েছে একটি দুর্লভ সামুদ্রিক মাছ।
চরফ্যাশনের সামরাজ এলাকার জেলেদের জালে ধরা পরলে জেলেরা স্থানীয় কাশেমগঞ্জ বাজারে বিক্রি করতে আনে এ মাছটি। বাজারে মাছটি দেখে উৎসুক জনতার ভিড় লেগে যায়। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কামাল হোসেন বলেন, মাছটির বৈজ্ঞানিক নাম হলো চধরহঃবফ ঝঢ়রহু খড়নংঃবৎ বা চধহঁষরৎঁং াবৎংরপড়ষড়ৎ। এটি একটি রঙিন ও চিত্তাকর্ষক প্রজাতির লবস্টার, যার উপস্থিতি বাংলাদেশের সামুদ্রিক জীববৈচিত্র্যে নতুন মাত্রা যোগ করেছে।
জানা যায়, এ প্রজাতির লবস্টার সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অগভীর প্রবাল প্রাচীর বা রিফ অঞ্চলে বাস করে। এটি ভারত ও প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে; বিশেষত লোহিত সাগর, আরব সাগর, দক্ষিণ জাপান থেকে উত্তর অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত এলাকায় দেখা যায়। চধহঁষরৎঁং াবৎংরপড়ষড়ৎ-এর গায়ে থাকে গাঢ় সবুজ পটভূমির ওপর সাদা-কালো জটিল নকশা। এর পেটের দিকে উজ্জ্বল সাদা রঙের ফিতা থাকে, যার কিনারায় থাকে কালো রেখা। এর দীর্ঘ সাদা অ্যান্টেনা বা শুঁড় খুব সহজেই নজরে পড়ে। এটি মূলত নিশাচর ও একাকী জীবনযাপন করে। দিনের বেলা এটি প্রবাল পাথরের ফাঁক বা খাদে লুকিয়ে থাকে। শুধুমাত্র এর সাদা অ্যান্টেনা বাইরে দেখা যায়। এ লবস্টার খুব সহজে ফাঁদে পড়ে না, তবে এর গোশত অত্যন্ত সুস্বাদু ও মূল্যবান হওয়ায় এটি বাজারে চড়া দামে বিক্রি হয়।