মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর বিশেষ দোয়া মাহফিল


৩১ জুলাই ২০২৫ ১৫:১০

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়া পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে গত ২২ জুলাই মঙ্গলবার আসর নামায বাদ ঢাকার উত্তরার দিয়াবাড়ী মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ওপর বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির মর্মান্তিক ঘটনায় নিহতদের রূপের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলার মডেল মসজিদে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. আব্দুল জলিল শরীফ এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ, পৌর আমির আলহাজ আব্দুল মালেক মীর, পৌর সেক্রেটারি মো. আবুল বাশার, টিকিকাটা ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ শহিদুল ইসলাম, পৌর জামায়াতের বায়তুলমাল সম্পাদক ডা. খান মিলনসহ জামায়াতের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা শাহিন আলম।