হারুন ইবনে শাহাদাত-এর কবিতা
থাকব না ভোটাধিকার হারা
১৭ জুলাই ২০২৫ ১৩:৪৩
আমরা প্রবাসীরা, আর থাকব না ভোটাধিকার হারা,
সারা দুনিয়ায় জেগে উঠেছে রেমিট্যান্সযোদ্ধারা।
মায়ের অশ্রুভেজা চোখ, প্রিয়ার বিরহ-ব্যথা,
ভুলে গেছি… মনে শুধু দেশেরই কথা।
সন্তানের আধো আধো বোল রেখে সিকায় তুলে,
ব্যথার বিশাল পাহাড় বুকের মাঝে তুলে।
প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা… তুমি, আমি, আমরা-
আর না, আর না, থাকব না ভোটাধিকার হারা।
পটম্যাক, টেমস, ফোরাত, হিমশীত মরুভূমি,
দেশ গড়ার শপথে আপন করেছি বন্ধুর ভূমি।
আমি মুসাফিরÑ এই পরিচয় আমার,
ঘামে রক্তে গড়া প্রতিটি টাকার হিসাব জানার।
গণ্ডা গণ্ডা কড়ি কড়ায় পাঠাই দেশের পানে,
তবু কেন থাকি বঞ্চিত, ভোটাধিকার কেড়ে নেওয়া মানে?
না, না, আর না… থাকব না ভোটাধিকার হারা,
জেগে উঠেছে আজ, রেমিট্যান্সযোদ্ধারা।