৪ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর জনসভা
২৮ জুন ২০২৫ ০৮:৩৭
মোহাম্মদ নুরুজ্জামান, রংপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর ২৪ শের বিপ্লবের মহানায়ক আবু সাঈদসহ সকল হত্যার এবং ফ্যাসিস্টদের বিচার, সংস্কারের মাধ্যমে যৌক্তিক সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লেলেলপ্লেয়িং ফিল্ড তৈরি, মানবিক বাংলাদেশ গড়া এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১৭ বছর পর আগামী ৪ জুলাই শুক্রবার বিকেল ৩টায় রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। তিনি জনসভা সফল করার জন্য দল-মত, ধর্ম-বর্ণ, সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
জনসভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। জনসভায় বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজাহারুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, ঢাকা মহানগরী দক্ষিণ আমীর নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল টিম পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। বিশেষ বক্তা থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর জেলা আমীর অধ্যাপক মুহাম্মদ গোলাম রব্বানী। সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দসহ বক্তব্য রাখবেন। মাওলানা আবদুল হালিম গত ২০ জুন শুক্রবার বিকেলে রংপুর মহানগর ও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এর আগে ২৮ শে জুন এই জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত এ তারিখ পরির্বতন করে আগামী ৪ জুলাই নির্ধারণ করা হয়েছে। সমাবেশে সভাপতিত্বে করবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগরী শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগরী আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর জেলা আমীর অধ্যাপক মুহাম্মদ গোলাম রব্বানী, মহানগরী জামায়াতের সেক্রেটারি এ কে এম আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা।