দেশব্যাপী ইফতার মাহফিল


২০ মার্চ ২০২৫ ১৫:১১

সৈয়দপুর মিডিয়া ইউনিটের ইফতার মাহফিল
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে মিডিয়া ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় সৈয়দপুর প্রেস ক্লাবে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। সৈয়দপুর প্রেস ক্লাবের সদস্য সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের মিডিয়া বিভাগের সদস্য প্রভাষক ছাদের হোসেন, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ ও মাওলানা আব্দুল মুনতাকিম, শহর আমীর শরফুদ্দিন খান, শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, মিডিয়া ইউনিটের সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাহাবাজ উদ্দিন সবুজ, দেশ টিভি ও সমকাল জেলা প্রতিনিধি আমিরুল হক আরমান, নাগরিক টিভি জেলা প্রতিনিধি সাদিকুল ইসলাম সাদেক, কিউ টিভি সৈয়দপুর প্রতিনিধি আব্দুল মুকিত প্রমুখ। অনুষ্ঠানে অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

ফুলবাড়ীতে জামায়াতের ইফতার মাহফিল
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী ইউনিয়ন শাখা ১নং পানিমাছকুটি ওয়ার্ডের উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ মার্চ মঙ্গলবার পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আসরের নামাজের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি লিটন মিয়ার পরিচালনায় মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যক্ষ শাহজালাল সবুজ। বিশেষ অতিথির আলোচনা পেশ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা সভাপতি মাওলানা সেকেন্দার আলী, আব্দুল কাদের বিএসসি, মাস্টার বেলাল হোসেন, ইউনিয়ন সভাপতি মাওলানা সাইদুর রহমান প্রমুখ।

সৈয়দপুরে ব্যবসায়ীদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা: নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ মার্চ শুক্রবার পৌর কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। জামায়াতের সৈয়দপুর শহর শাখা আয়োজিত রমযান ও যাকাতের তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ এবং সৈয়দপুর উপজেলা আমীর ও জেলা শূরা সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী। বক্তব্য রাখেন সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেন, নীলফামারী জেলা বাস মালিক সমিতির সভাপতি শাহনেওয়াজ শানু, পেশাজীবী পরিষদের সভাপতি সেকেন্দার আলী, শুঁটকি ব্যবসায়ী প্রতিনিধি মোখলেছুর রহমান।
উপস্থিত ছিলেন সৈয়দপুর প্রেস ক্লাবের আহ্বায়ক শওকত হায়াৎ শাহ, সদস্য সচিব নজরুল ইসলাম, ব্যবসায়ী সমিতির সেক্রেটারি ও রেল শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক, সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শফিকুল ইসলাম, হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. জাবেদ আলমসহ বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী হুকুমত কায়েম না থাকলে কোনো ইবাদতই কবুল হবে না। তাই দেশের শাসন ও বিচার ব্যবস্থায় ইসলাম তথা কুরআনের আইন কায়েমের জন্য সার্বিক প্রচেষ্টা চালাতে হবে, যা বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে করে যাচ্ছে। চব্বিশের অভ্যুত্থানের ফলে এনিয়ে কাজ করার পথ আরও সুগম হয়েছে।

দেওয়ানগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল
দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা: গত ১০ মার্চ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ কামিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা মাহবুবুর রহমান তালুকদার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা সাবেক জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাইদী। আলোচনা করেন এডভোকেট আব্দুল আউয়াল, এডভোকেট সামিউল হক, অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বরিশাল মহানগরের ইফতার মাহফিল
বরিশাল সংবাদদাতা : গত ১৩ মার্চ বৃহস্পতিবার বরিশাল নগরীর টাউন হলে বরিশাল মহানগর শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ বরিশালের উপাচার্য ডক্টর আব্দুল বাকী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল প্রফেসর রফিকুল ইসলাম খান, সিটি কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বরিশাল অঞ্চল সভাপতি অধ্যাপক মো. হাবিবুর রহমান, ঝালকাঠী শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জব্বার।
এছাড়া বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন। মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ সোহরাব হোসেন। মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি মাস্টার মিজানুর রহমান। ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি সুপার মাওলানা শহিদুল ইসলাম। প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি মো. কামাল হোসেন। কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. নিজামুল হক। কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি মোহাম্মদ শাহজালাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক সুলতানুল আরেফিন।

গাইবান্ধার মোল্লারচরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
গাইবান্ধা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৩নং মোল্লারচর ইউনিয়নের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ মার্চ গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের সিধায় হাফেজিয়া কওমি মাদরাসার মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লারচর ইউনিয়ন শাখার আমীর মাওলানা আব্দুল মোত্তালেব। মোল্লারচর ইউনিয়ন সেক্রেটারি ডা. নুরুল ইসলাম বুলবুলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার আমীর মাওলানা নুরুল ইসলাম মণ্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক ওবায়দুল হক। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে (যুব বিভাগ) গাইবান্ধা সদর উপজেলা শাখার সেক্রেটারি মো. রাহুল ইসলাম রুবেল, মো. রমজান আলী, মোল্লারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন পেশাজীবী বিভাগের সভাপতি আব্দুল হাই বিএসসি, ১নং ওয়ার্ডের সভাপতি ও ইউপি সদস্য মো. বেলাল হোসেন প্রমুখ।

কোতোয়ালি উত্তর থানা জামায়াতের ইফতার মাহফিল
বরিশাল সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর কোতোয়ালি উত্তর থানার ৬, ৮ ও ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত ১৪ মার্চ শুক্রবার নগরীর আছমত আলী খান ইনস্টিটিউট(এ কে স্কুল) মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
৯নং ওয়ার্ড সভাপতি হাফেজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বরিশাল প্রেসক্লাব সভাপতি ও মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, কোতোয়ালি উত্তর থানা আমীর অধ্যাপক আনোয়ার হোসাইন।

মাদারীপুর পৌর জামায়াতের ইফতার মাহফিল
মাদারীপুর সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর পৌর শাখার ২নং ওয়ার্ডের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ মার্চ পুরান বাজার ফুড বাজ পার্টি সেন্টারে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর এইচ এম শরিফুল আলম।বিশেষ অতিথি ছিলেন পৌর নায়েবে আমীর আব্দুর রহিম মোল্লা, ডা. নুরুল ইসলাম, ডা. সেলিম জাহান প্রমুখ।

গোলাম আজম ইরাদের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা আবুল কালাম।
এতে জেলার বিশিষ্ট ওলামায়ে কেরাম ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে রমযান মাসের তাৎপর্য, তাকওয়া অর্জন ও রোজার করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

মতলব উত্তরে জামায়াতের দোয়া মাহফিল ও ইফতার
চাঁদপুর সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছেংগারচর পৌরশাখা কর্তৃক দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৪ মার্চ শুক্রবার বিকেলে ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজে দোয়া মাহফিল শেষে ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত ২৬১নং চাঁদপুর-২ সংসদীয় আসনের প্রার্থী ডা. মোহাম্মদ আবদুল মোবিন এবং প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার আমীর দেওয়ান আবুল বাসার এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজির।

বদলগাছীতে জামায়াতের ইফতার মাহফিল
এনামুল কবীর এনাম, বদলগাছী (নওগাঁ) : নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মিঠাপুর আলিম মাদরাসায় এবং ঐতিহাসিক পাহাড় পুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল গত ১১ মার্চ অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলাী ঢাকা উত্তর মহানগরের সহকারী সেক্রেটারি এবং নওগাঁ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাহফুজুর রহমান বলেন, আমি বদলগাছীবাসীর কল্যাণে কাজ করতে চাই। আগামী সংসদ নির্বাচনে আপনারা আপনারাদের আন্তরিকতা দিয়ে নির্বাচনে সহযোগিতা করবেন, আমি আপনাদের কল্যাণে কাজ করতে এসেছি। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মিঠাপুর সিনিয়র আলিম মাদরাসার প্রভাষক মাওলানা আনিসুর রহমান, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আহসান হাবীব, উপজেলা জামায়াতের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের নেতা আব্দুস সামাদ, ইসমাইলপুর আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা এবাদুর রহমান। সভাপতিত্ব করেন মিঠাপুর ইউনিয়ন জামায়াতের আমীর অবসরপ্রাপ্ত সৈনিক আব্দুস ছাওার।

তালায় জামায়াতের উদ্যোগে ইফতার
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার উদ্যোগে অসচ্ছল দুস্থ পরিবারের মধ্যে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করেন জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক। উপস্থিত ছিলেন জেলা শূরা সদস্য মাওলানা কবিরুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাসুম বিল্লাহ, মোস্তাফিজুর রহমান রেন্টু, ইউনিয়ন আমীর মিজানুর রহমান, আবুল কাশেম, মাস্টার শহীদুল্লাহ, অধ্যাপক খলিলুর রহমান প্রমুখ।

বগুড়ার শেরপুরে পেশাজীবীদের সম্মানে জামায়াতের ইফতার পার্টি
শেরপুর (বগুড়া) সংবাদদাতা : স্বাধীনতার ৫৩ বছর পার হলেও দেশে সন্ত্রাস, দুর্নীতি বন্ধ হয়নি। সেইসঙ্গে চলছে চাঁদাবাজি। তাই সুখী-সমৃদ্ধশালী ও ধর্ষণমুক্ত দেশ গড়তে কুরআনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। গত ১২ মার্চ বগুড়ার শেরপুর উপজেলা জামায়াতের উদ্যোগে পেশাজীবীদের সম্মানে আয়োজিত রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বগুড়া জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক সরকার এসব কথা বলেন।
শহরের হামছায়াপুরস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও বগুড়া-৫ আসনে জামায়াত মনোনিত প্রার্থী শিল্পপতি আলহাজ দবিবুর রহমান।
উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মোস্তাফিজ নাসিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি আব্দুল হক সরকার আরো বলেন, রমযান কুরআন নাজিলের মাস। এ মাসে শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে বছরের বাকি মাসগুলো পরিচালিত করতে হবে। তাহলেই কেবল দুনিয়া ও আখিরাতে মুক্তি মিলবে।
সভায় বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি আবু বকর সিদ্দিক, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জয়নুল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর নাজমুল হক, রেজাউল করিম বাবলু, দেশবরেণ্য আলেম ও বক্তা কারী আব্দুল্লাহ আল আমিন, শেরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়াল ও বিশিষ্ট রাজনীতিবীদসহ নানা শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর জেলা শাখার ইফতার মাহফিল
রংপুর সংবাদদাতা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর জেলা শাখার ট্রেড ইউনিয়ন কার্যকরী সদস্যদের এক ইফতার মাহফিল গত ১৬ মার্চ রোববার নগরীর মডেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের অঞ্চল পরিচালক মোহাম্মদ গোলাম রব্বানী। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর জেলা শাখার সভাপতি বেলাল আবেদীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সহকারী জেলা সেক্রেটারি মোহাম্মদ জহির উদ্দিন জুয়েল এতে বক্তব্য রাখেন।

হরিপুরে জামায়াতে ইসলমীর ইফতার মহফিল
হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের হরিপুর মুসলেমউদ্দীন কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিপুর উপজেলা শাখার উদ্যোগে মো. কামরুজামানের পরিচালনায় এবং মো. আফসার আলীর সভাপতিত্বে সম্প্রতি এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অপর দিকে ভাতুরিয়া হাইস্কুল মাঠে মো. করিমূল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিল সম্পন্ন হয়। ইফতারের পূর্বে উভয় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মো. আব্দুল হাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম উপজেলা আমীর।

পঞ্চগড়ে ওলামা মাশায়েখদের নিয়ে আলোচনা ও ইফতার
পঞ্চগড় সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড়ে ওলামা মাশায়েখদের নিয়ে কুরআন, রমজান ও তাকওয়া শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করে। জামায়াতের ওলামা মাশায়েখ বিভাগ এ আয়োজন করে। ওলামা মাশায়েখ বিভাগের সভাপতি মাওলানা আব্দুল বাছেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের পঞ্চগড় জেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দীন। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওলানা অলিউল্লাহ, পৌর আমীর জয়নাল আবেদীন, পঞ্চগড় সদর সভাপতি রফিকুল ইসলাম, মাজিদুর রহমান, দেবীগঞ্জের গোলাম রব্বানী প্রমুখ।

দেওয়ানগঞ্জে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল
দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : গত ১৫ মার্চ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ পৌরসভার উদ্যোগে এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দেওয়ানগঞ্জ কামিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ পৌরসভার আমীর হাফেজ আতিকুর রহমান। সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা সাবেক জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাইদী। আলোচনা করেন জামালপুর জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার, সাবেক ছাত্রনেতা আশিকুর রহমান শান্ত, মাওলানা মোকাদ্দেছ হোসেন, কাজী আতিকুর রহমান, জহুরুল হকসহ প্রমুখ।

নীলফামারী সাংবাদিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল
নীলফামারী সংবাদদাতা : নীলফামারী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল গত ১৫ মার্চ বিকেলে শহরের স্কাই ভিউ রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহম্মাদ সিথুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, নীলফামারী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, বিএনপির নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জিয়া পরিষদের জেলা সভাপতি আবু সাদেক চৌধুরী লুলু, পিপি ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আল মাসুদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঘাটাইলে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইলে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আয়োজনে গত শনিবার (১৫ মার্চ) ঘাটাইল আদর্শ মাদরাসায় ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মো. রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ হোসনী মোবারক বাবুল ।
উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার কর্মপরিষদ সদস্য আহসান হাবিবুল্লাহ দেলওয়ার, ঘাটাইল উপজেলার সাবেক আমীর খন্দকার আব্দুর রহিম, উপজেলা সেক্রেটারি হুমায়ুন কবিরসহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ।

মতলবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল
মতলব (চাঁদপুর) সংবাদদাতা: চাঁদপুরের মতলব দক্ষিণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত ১৬ মার্চ রোববার বিকালে মতলব পৌরসভার ২নং ওয়ার্ড ধনারপাড়ে দোয়া মাহফিল শেষে ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত চাঁদপুর-২ সংসদীয় আসনের প্রার্থী ডা. মোহাম্মদ আবদুল মোবিন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মতলব শাখার সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর শাখার সভাপতি মো. রুহুল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলবের আমীর আবদুর রশিদ পাটোয়ারী, মতলব পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি মো. জসিম উদ্দিন প্রধান, মতলব পৌরসভা জামায়াতের সাধারণ সম্পাদক দেওয়ান মো. কবির।

সৈয়দপুরে ছাত্রশিবিরের ইফতার মাহফিল
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল করা হয়েছে। গত শনিবার (১৫ মার্চ) বিকাল ৪ টায় সৈয়য়দপুর উপজেলা মডেল মসজিদে এর আয়োজন করা হয়। এতে সৈয়দপুরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করে। রমজানের শিক্ষা ও ছাত্রজীবনে এর প্রভাব শীর্ষক আলোচনা সভায় বিশদ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও দিনাজপুর সদর শাখার সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, নীলফামারী জেলার সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক ও বর্তমান নীলফামারী শহর শাখার বায়তুলমাল সম্পাদক আব্দুর রহিম। সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতি মো. হাফিজুল ইসলাম।

ছাগলনাইয়ায় শুভপুুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা : ফেনীর ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় তাহসান বধূবরণ কমিউনিটি সেন্টারে গত ১৬ মার্চ রোববার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শুভপুর ইউনিয়নের সভাপতি মাওলানা জিয়া উদ্দিন চৌধুরী সভাপতিত্বে ও ব্যবসায়ী মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের সাবেক ফেনী জেলা আমীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এ কে এম সামছুদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল মতিন ভূঁইয়া, বাংলাদেশ মসজিদ মিশন ফেনী জেলা সভাপতি মাওলানা আবুল হোসেন ফারুকী, জামায়াতের ফেনী জেলা শিল্প ও কৃষি বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান।

ঠাকুরগাঁওয়ে বিশিষ্টজনের সম্মানে জামায়াতের ইফতার
ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা। গত ১৪ মার্চ শুক্রবার বিকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের দ্বিতল হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও সাবেক নীলফমারী জেলা আমীর মো. আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও সাবেক ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, জেলা সেক্রেটারি ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, শহর আমীর অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান শাহ্ শামীম।
সহকারী জেলা সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহা¤ম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা খলিলুর রহমান, মাওলান ফজলে রাব্বী মোর্তজাবী প্রমুখ।