মোশাররফ হোসেন খান-এর কবিতা
গোলকধাঁধা
২০ মার্চ ২০২৫ ১৪:৩৩
পাখিরা পাখিদের ভাষা বোঝে
পশুরা পশুদের ভাষা বোঝে
কীটাণুকীট পরস্পরের ভাষা বোঝে
কিন্তু মানুষ—-
মানুষই কেবল মানুষের ভাষা বোঝে না।
মানুষ ছাড়া অন্য সবাইকে চেনা যায়
বোঝা যায়
পাঠ করা যায়
কিন্তু মানুষÑ
মানুষই কেবল দুর্বোধ্য ও পাঠের অতীত।
মানুষ নিয়ে কেবল মানুষের মধ্যেই নয়—-
সকল সৃষ্টিজগতের আফসোস ও অভিযোগের
কোনো সীমা পরিসীমা নেই।
মানুষ মূলত মহাপৃথিবীর
অমীমাংসিত এক গোলকধাঁধা…!