হরিপুরে পানির দামেও বিক্রি হচ্ছে না সবজি


৬ মার্চ ২০২৫ ১২:৪৭

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ফুলকফি কেজি হিসেবে বর্তমানে বিক্রি নেই। পিস হিসেবে বিক্রি হচ্ছে। ২০ টাকায় চার-পাঁচ পিস কফি পাওয়া যাচ্ছে। রাসেল ২০ শতক, মাহাতাব ২৫ শতক, দবির ৩০ শতক, এলাকার আরো অনেকে ফুলকফি চাষ করেছেন। এ ব্যাপারে কপি চাষিগণ জানান যে, এক বিঘা জমিতে কপি চাষ করেছিলাম। বর্তমানে সবজির দাম কমে যাবে ভাবতে পারিনি! আগ্রহ সহকারে কেউ কিনতে চায় না। ধারদেনা করে জমি বন্ধক নিয়ে আবাদ করেছি, বাজারে সার-বিষের দোকানদাররা টাকা পাবে, এনজিও থেকে ঋণের টাকা দিয়ে জমি বন্ধক নিয়ে আবাদ করি। সেই কিস্তির টাকা আদায় করার জন্য রাত-দিন এনজিও কর্মীরা বাড়ি বাড়ি ঘুরছে। কাকে কী দেব? ভেবে কূলকিনারা করতে পারছি না।
অপরদিকে নাম প্রকাশ না করার শর্তে এক বেগুন চাষি জানান যে, এ বছর বেগুনের আবাদ ভালো করতে না পারলেও যেটুকু হয়েছে, বর্তমানে বেগুনের দাম ভালো থাকলে কোনোরকম টিকে থাকা যেত। বর্তমানে প্রতি মণ বেগুন ৩৭০-৩৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এব্যাপারে উপজেলা কৃষি অফিসের এক কর্মকর্তা এ প্রতিবেদকে জানান যে, চলতি মৌসুমে সবজি চাষের লক্ষ্যমাত্রা ৯৪০ হেক্টর অর্জন হয়েছে ১০৩০ হেক্টর ফুলকপি আবাদ হয়েছে ২৬০ হেক্টর বাধা কপি ১৩৯ হে. ও বেগুন ৮৫ হেক্টর।