জামায়াত আমীরের সঙ্গে খেলাফত মজলিস মহাসচিবের সাক্ষাৎ


৬ মার্চ ২০২৫ ১২:২৩

সোনার বাংলা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। গত ৪ মার্চ মঙ্গলবার দুপুরে জামায়াত আমীরের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন ও কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। জালালুদ্দীন আহমদ নিজের ফেসবুক পোস্টে সাক্ষাতের বিষয়টি প্রকাশ করেন।
পরে তিনি আমার দেশকে জানান, ১৪ মার্চ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পেশাজীবী এবং কূটনীতিকদের সম্মানে তাদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে আমীরে জামায়াতকে আমন্ত্রণ জানাতেই তার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। তবে এ সময় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তাদের সঙ্গে আলোচনা হয় বলে জানান জালালুদ্দীন আহমদ। তিনি বলেন, জামায়াতের আমীর তাদের জানিয়েছেন, আগামী নির্বাচন ঘিরে ইসলামী ও ডানপন্থি দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চলছে।