সংগঠন সংবাদ


৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১১

বামনায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম
বামনা (বরগুনা) সংবাদদাতা: বরগুনার বামনায় গত ৩১ জানুয়ারি শুক্রবার আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনা উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মো. সাইদুর রহমানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রামে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সাবেক আমীর মাওলানা আবু জাফর মো. সালেহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান, জামায়াতে ইসলামী বামনা উপজেলা শাখার সেক্রেটারি মো. সাইফুল্লাহ মানসুর, উপজেলা আইনবিষয়ক সম্পাদক মাওলানা মো. মাহবুবুর রহমান, জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি ডা. তালহা জুবায়ের, জামায়াতে ইসলামীর রামনা ইউনিয়ন শাখার সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি মাওলানা মো. আবু সালেহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আগামী এক বছরের বার্ষিক পরিকল্পনার বিষয় নিয়ে গঠনমূলক বক্তব্য রাখেন।
সিলেট মহানগর জামায়াতের বার্ষিক রুকন সম্মেলন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জামায়াতের রুকনদের ঋণমুক্ত হওয়া, সদকায়ে জারিয়া, রক্ত সম্পর্ক ছিন্ন না করা, ক্ষমা করা ও হক আদায় করার ওপর গুরুত্ব দিতে হবে। দীন কায়েমই আমাদের একমাত্র জীবনোদ্দেশ্য। তাই আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত ঈমানের ওপর অবিচল থেকে দীন প্রতিষ্ঠার আন্দোলনকে গতিশীল ও বেগবান করতে হবে। ফ্যাসিস্ট শক্তির পতন ঘটাতে যে স্বপ্ন নিয়ে আমাদের ছাত্রসমাজ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, সেই বৈষম্যহীন সমাজ ও বেকারত্বহীন দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি গত ৩১ জানুয়ারি শুক্রবার সকালে নগরীর মিরাবাজার এলাকায় সিলেট মহানগর জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, সিলেট জেলা দক্ষিণের সাবেক নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা মহানগর ইসলামী ছাত্রশিবিরের গণমিছিল
খুলনা সংবাদদাতা : কেন্দ্র ঘোষিত ‘ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে’ গণমিছিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা। গণমিছিলটি গত ৩১ জানুয়ারি শুক্রবার জুমার নামাজ শেষে বাইতুন নূর জামে মসজিদ থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রয়েল মোড় চত্বরে গিয়ে শেষ হয়।
গণমিছিল-পরবর্তী সমাবেশে খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে মহানগর সেক্রেটারি রাকিব হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন।
প্রধান অতিথির বক্তব্যে নোমান হোসেন নয়ন বলেন, এক মাস, দুই মাস নয়, দীর্ঘ ছয়টি মাস চলে যাওয়ার পরও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে খুনিদের বিচার কার্যকরের জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাইÑ পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা জুলাই আন্দোলনে আমাদের ভাই-বোনদের ওপর গুলি চালিয়েছে, তাদের বিচারের জন্য যতদিন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা না হবে ততদিন ছাত্রশিবিরের একজন জনশক্তিও রাজপথ থেকে ঘরে ফিরবে না। যেজন্য আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন, সেই মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করতে হবে।’
গণমিছিল-পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সাবেক খুলনা মহানগর সভাপতি মুশারফ আনসারী, সাবেক মহানগর সভাপতি আব্দুল আওয়াল, সাবেক খুলনা মহানগর সভাপতি জাহিদুর রহমান নাঈম, সাতক্ষীরা জেলা সভাপতি ইমামুল ইসলাম, সাতক্ষীরা শহর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, খুলনা জেলা উত্তর সভাপতি ইউসুফ ফকির, বাগেরহাট জেলা সভাপতি মোর্শেদ আলমসহ মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মাদারীপুর পৌর জামায়াতের শীতবস্ত্র বিতরণ
মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুর পৌর শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। গত ৩১ জানুয়ারি শুক্রবার সকালে হরিজন কলোনিতে পৌর শাখার জামায়াতে ইসলামী শীতবস্ত্র বিতরণের এ আয়োজন করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর পৌর শাখার আমীর ডা. আলমগীর হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা জামায়াতের আমীর জননেতা মাওলানা মোখলেসুর রহমান বলেন, জামায়াতে ইসলাম মানুষের কল্যাণে কাজ করে থাকে। শীতে অসহায় ও সুবিধাবঞ্চিত শীতার্তদের কথা চিন্তা করে জামায়াতে ইসলাম দেশব্যাপী শীতবস্ত বিতরণ করছে।
এরই অংশ হিসেবে মাদারীপুর পৌর এলাকার হরিজন কলোনিতে প্রায় শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নায়বে আমীর মো. আব্দুর রহিম মোল্লা, পৌর সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, ডা. মুসলেউদ্দিন ফারুক, মাওলানা নুরুল ইসলাম, মাস্টার আমির হোসাইন, মাস্টার গোলাম হোসাইন, কাজী সাইফুল ইসলাম প্রমুখ ।
নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে দাওয়াতি জনসভা
এম.এ.মান্নান, নাগরপুর (টাঙ্গাইল) : বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়ন শাখা কর্তৃক দাওয়াতি জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে মামুদনগর ইউনিয়নের শুনসী বাজারে ইউনিয়ন সভাপতি হাফেজ মাসুদুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক মো. তোফাজ্জল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য ও উপজেলা আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।
এ দাওয়াতি জনসভায় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আজিম উদ্দীন, নাগরপুর সদর ইউনিয়ন জামায়াত সভাপতি মো. ইমরান হোসাইন, সলিমাবাদ ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, উপজেলা যুব বিভাগের অফিস ও মিডিয়া সম্পাদক আব্দুস সবুর মিয়া, মামুদনগর ইউনিয়ন যুব সভাপতি মো. লুৎফর রহমান, উপজেলা যুব বিভাগের সদস্য আব্দুর রহমান, উপজেলা ওইডঋ-এর সদস্য মো. লিয়াকত মিয়া, মহির উদ্দীন প্রমুখ। এ সময় মামুদনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী ও পেশাজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ
মো. জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে ২৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। গত ২৯ জানুয়ারি বুধবার বিকাল ৫টায় ব্যাংকের সৈয়দপুর শাখা কার্যালয়ে এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক রেজা মিয়া।
এ সময় অতিথি ছিলেন নীলফামারী চেম্বার অব কমার্সের সদস্য আলহাজ ইমতেয়াজ আহমেদ, চিকিৎসক ডা. সৈয়দ মাসুদ হোসেন, শেখ সাদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ শেখ আলিম মিন্টু। উপস্থিত ছিলেন সহকারী শাখা ব্যবস্থাপক মোজাহারুল ইসলাম মাজহার, রেড চিলি রেস্টুরেন্টের মালিক মোমিনুল ইসলাম মিঠু প্রমুখ।
সিসিএ সাগরিকা জোনের সাংস্কৃতিক কর্মী ও সুধী সমাবেশ
চট্টগ্রামের সুস্থ সাংস্কৃতিক ধারার সংগঠন সিসিএ সাগরিকা জোনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক কর্মী ও সুধী সমাবেশ। গত ৩ ফেব্রুয়ারি সোমবার নগরের বন্দর গোসাইলডাঙ্গা এলাকায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়। সিসিএ সাগরিকা জোনের সভাপতি মুবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মুহাম্মদ উল্লাহ, প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক রফিকুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন সিসিএ সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর।
সিসিএ সাগরিকা জোন সেক্রেটারি সাঈদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন বন্দর থানার বিশিষ্ট সমাজসেবক ইকবাল শরীফ, সদরঘাট থানার ওয়ার্ড উন্নয়ন কমিটির সেক্রেটারি ফজলে এলাহী শাহিন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ ফিরোজ, বিশিষ্ট শিক্ষাবিদ মাহফুজ আলম, ইউকে প্রবাসী মামুনুর রশীদ, লন্ডনপ্রবাসী ইকবাল ও আজিম গ্রুপের এজিএম মাহবুব আলম। উপস্থিত ছিলেন সিসিএ সদস্য বোরহান উদ্দিন, সাফায়াত উল্লাহ ও জোন নির্বাহী সদস্যরা। অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়াত, পরে সাগরিকা জোনের শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন। কৌতুক পরিবেশন করেন বিশিষ্ট অভিনেতা মুহাম্মদ হাফিজ।