জামান শাহ-এর কবিতা : গাঁয়ের ছবি
১৪ নভেম্বর ২০২৪ ১২:০০
গাঁয়ের নামটি নোনাহার
সবুজ শ্যামল সমাহার,
নদীর বাঁকে,
পাখির ডাকে,
আনন্দ হয় সকাল সাঁঝে।
বাঁশের ঝাড়ে নূপুর বাজে
গাঁয়ের বধূ ফুল সাজে,
জংলি ফুলে,
রেশমি চুলে,
পায় যে শোভা সবার মাঝে।
বাড়ির পাশে মস্ত বিল
মায়ের সাথে বড়ই মিল।