দিল্লির জুজুর ভয় আমাদের সন্তানরা করেছে জয়
১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১০
আর মাথানত করব না; ইনশাআল্লাহ । ব্রিটিশ শাসনের অবসানের পর মুসলিম শাসকদের হাতে গড়া ভারতবর্ষ বানরের রুটি ভাগের মতো ভাগ করে, তৎকালীন চাণক্যরা ব্রিটিশদের সাথে মিলে সেই ১৯৪৭ সালে। তারপর থেকেই শুরু হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। যা প্রকাশ্যে আসে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময়। রাজধানী ঢাকায় ডালপালা মেলে দিল্লির গোপন এজেন্ডা । বাস্তবায়নে চলে হাজারো ফন্দি ফিকির ।
এখন সময় এসেছে উহার শিকড় সমূলে উপড়িয়ে ফেলার। আমরা শাহজালাল, তীতুমীর ,ফকির মজনু শাহ এবং আহমদ শাহ আবদালীর কৌশলে এগিয়ে যাব । ভারতীয় চাণ্যক্য ও তার দোসররা আমাদের এখন ভয় দেখাচ্ছে,‘ পশ্চিমা বিশ্বের অনেক মোড়ল রাষ্ট্র ছাত্রশিবিরের এই বিজয় নেগেটিভ হিসেবে দেখবে’। কিন্তু তারা জনে না পশ্চিমা বিশ্ব অন্ধ নয়। অবশ্য তাদের মাঝে যারা কলোনিয়াল মাষ্টার মাইন্ড তারা, কবে কখন আমাদের হিমালয়ান উপমহাদেশের স্বাধীনতা এবং সার্বভৌম রাষ্ট্রের সন্মান করেছে ? তারা এখনো আমাদের দেশকে তাদের কলোনিয়াল দেশ মনে করে। আমরা প্রতিবেশীসহ সকল ভিনদেশী রাষ্ট্রের সাথে সম মর্যাদা ও অধিকার এবং ইতিবাচক কূটনৈতিক ,অর্থনৈতিক , সামাজিক ও সামরিক সহযোগিতা ও চুক্তি চাই। কোন গোলামীর সমঝোতা নয়।
আসুন, আমাদের ছেলে মেয়েদের আরো সাহসী ও যোগ্য করে গড়ে তুলি । কবি ইকবাল বলেছেন, চীন হামারা, হিন্দুস্তান হামারা ,সারা দুনিয়া হামারা । কাবুল থেকে রেঙ্গুন । আর সম্রাট বাবর থেকে সম্রাট জাফরের এই বিশাল জনপদের প্রতিটি জনগোষ্ঠীর স্বাধীনতা আর অধিকার যেন আর কোন কলোনিয়াল শক্তি পদানত করতে না পারে ; সেই শিক্ষা তথা ছবক আমাদের এই নতুন তরুণদের অন্তরে অন্তেরে পৌঁছে দিতে হবে । লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক। ( মতামত লেখকের নিজস্ব। ইসলামী ছাত্রশিবির ডাকসু ও জাকসুতে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর তিনি তার অনুভূতি প্রকাশ করে এ মন্তব্য কলাম লিখে সোনার বাংলার জন্য পাঠিয়েছেন। ১৩ ই সেপ্টেম্বর ২০২৫।