রাবিতে দুইজন প্রফেসরের স্মরণে আলোচনা ও দুআ মাহফিল


১৯ জুলাই ২০২৬ ২০:১১

রাবিতে রবিবার সকাল দশটায় প্রফেসর শামসুন নাহার মোল্লা এবং প্রফেসর এবিএম শাহজাহান স্মরণে আলোচনা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদুল্লাহ কলাভবনের প্রফেসর ইমেরিটাস এবিএম হোসেন গ্যালারীতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. এম. মুনজুরুল হক।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাবি কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন। ইসলামের ইতিহাস সমিতির আয়োজনে সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. এম. আজিজুল হক, প্রফেসর ড. ইমতিয়াজ আহমেদ, প্রফেসর ড. দীলশাদ আরা বুলু, প্রফেসর ড. মো. হারুন অর রশীদ, প্রফেসর ড. মু. খলিলুর রহমান, প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, প্রফেসর ড. শাহনাজ সুলতানা সোনিয়া, প্রফেসর ড. যাহার ই তাশনীম, প্রফেসর ড. মো. আরিফুর রহমান এবং মাস্টার্সের শিক্ষার্থী রণি বাবু প্রমুখ। মাহফিলে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ খালিদ সাইফুল্লাহ।

রাবিতে রবিবার সকাল দশটায় প্রফেসর শামসুন নাহার মোল্লা এবং প্রফেসর এবিএম শাহজাহান স্মরণে আলোচনা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদুল্লাহ কলাভবনের প্রফেসর ইমেরিটাস এবিএম হোসেন গ্যালারীতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. এম. মুনজুরুল হক।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাবি কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন।
ইসলামের ইতিহাস সমিতির আয়োজনে সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. এম. আজিজুল হক, প্রফেসর ড. ইমতিয়াজ আহমেদ, প্রফেসর ড. দীলশাদ আরা বুলু, প্রফেসর ড. মো. হারুন অর রশীদ, প্রফেসর ড. মু. খলিলুর রহমান, প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, প্রফেসর ড. শাহনাজ সুলতানা সোনিয়া, প্রফেসর ড. যাহার ই তাশনীম, প্রফেসর ড. মো. আরিফুর রহমান এবং মাস্টার্সের শিক্ষার্থী রণি বাবু প্রমুখ। মাহফিলে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ খালিদ সাইফুল্লাহ।
স্মরণ সভায় বক্তাগণ বলেন, প্রফেসর শামসুন নাহার মোল্লা জীবনের পুরোটা সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষাক্ষেত্রে সেবা দিয়ে গেছেন। পঠন-পাঠন ও প্রশাসনিক দায়িত্বের ক্ষেত্রে তিনি যেমন কঠোর ছিলেন তেমনি ক্লাসের বাইরে ছিলেন একজন মমতাময়ী মা। হৃদয়ের সবটুকু ভালোবাসা উজার করে তিনি শিক্ষার্থী এবং সহকর্মীদের ভালোবাসতেন। প্রফেসর এবিএম শাহজাহান ছিলেন মোল্লা ম্যাডামের ছাত্র। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মজীবন শুরু করলেও রাজশাহীর টানে রাবিতে এসে শিক্ষকতা শুরু করেন। অবসরের সামান্য কিছুদিনের মধ্যে তিনিও চলে গেলেন। অত্যন্ত প্রখর মেধার অধিকারী এই শিক্ষক জ্ঞানচর্চার বিষয়ে সকল শিক্ষক-শিক্ষার্থীকে উৎসাহ প্রদানের পাশাপাশি সবসময় সহযোগিতার হাত সম্প্রাসরিত রাখতেন।
অনুষ্ঠান শেষে দুইজন শিক্ষকসহ সকলের নাজাতের জন্য মুনাজাত পরিচালনা করেন প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ।
# প্রেসজ্ঞিপ্তি

দুআ মাহফিল প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ

বিশ্বকাপ:স্পেন চ্যাম্পিয়ন
২০ জুলাই ২০২৬ ০৮:০৫

সম্পর্কিত খবর