রাজধানীর নয়াটোলা রমনা মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
শিশুদের সাথে প্রাণবন্ত সাইফুল আলম খান মিলন এমপি
১৩ জুলাই ২০২৬ ১৪:১০
রাজধানীর নয়াটোলা রমনা মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিশুদের সাথে প্রাণবন্ত সময় কাটালেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। গত ৯ জুলাই বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি সাইফুল আলম খান মিলন বক্তৃতা না দিয়ে শিশুদের সাথে খুনসুটিতে মেতে ওঠেন। তাতে শিশুরা আনন্দের সাথে এমপির সাথে মতবিনিময় করে এবং সময় কাটা। এমপি শিশুদের নানা প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. আতাউর রহমান সরকার।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও সুধীজনরা অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।