ক্লাউডফ্লেয়ার নয়, ডট বাংলা-ডট বিডি ডোমেইন ব্যবহার করুন: ফয়েজ আহমদ তৈয়্যব
সোনার বাংলা অনলাইন
১৯ নভেম্বর ২০২৫ ০৮:২৪
১৯ নভেম্বর ২০২৫ ০৮:২৪
ক্লাউডফ্লেয়ার ছেড়ে বাংলাদেশি ডোমেইন ডট বাংলা ও ডট বিডি ব্যবহারের আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ আহ্বান জানান তিনি।
এদিকে, আজ সন্ধ্যার দিকে ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে বড় ধরনের ত্রুটি দেখা দেওয়ায় বিশ্বজুড়ে বহু ব্যবহারকারীর সেবা বিঘ্নিত হয়েছে। ফলে ক্লাউডফ্লেয়ারের ওপর নির্ভরশীল অসংখ্য ওয়েবসাইট সাময়িকভাবে অচল হয়ে পড়ে। এক বিবৃতিতে ক্লাউডফ্লেয়ার জানায়, আমরা এমন একটি সমস্যার বিষয়ে অবগত, যা বহু গ্রাহককে প্রভাবিত করছে। বিভিন্ন সাইটে সমস্যা দেখা যাচ্ছে। পাশাপাশি ক্লাউডফ্লেয়ার ড্যাশবোর্ড ও এপিআইও কাজ করছে না। বিষয়টির খতিয়ে দেখা হচ্ছে এবং সমস্যা সমাধানে কাজ চলছে। খুব শিগগির আপডেট দেওয়া হবে।
ক্লাউডফ্লেয়ার নয় ডট বাংলা-ডট বিডি ডোমেইন ব্যবহার করুন: ফয়েজ আহমদ তৈয়্যব