সদ্য প্রয়াত স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের বাসভবনে আমীরে জামায়াত

সোনার বাংলা অনলাইন
১৮ অক্টোবর ২০২৫ ২২:২৮

১৮ অক্টোবর (শনিবার) সকালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সদ্য প্রয়াত স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের উত্তরার বাসভবনে যান

 

১৮ অক্টোবর (শনিবার) সকালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সদ্য প্রয়াত স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের উত্তরার বাসভবনে যান। সেখানে তিনি মরহুমের স্মৃতিবিজড়িত লাইব্রেরি ও পড়ার কক্ষে খানিকটা সময় কাটান। সাত দশকের বর্ণাঢ্য জীবনের অধিকারী ড. তোফায়েল জীবন সায়াহ্নে অন্তর্বর্তী সরকার অর্পিত দায়িত্ব স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ছিলেন। তিনি এ সংক্রান্ত সংস্কারের বিস্তৃত সুপারিশ রেখে গেছেন, যা তার জীবদ্দশায় বাংলায় মুদ্রিত হয়েছে। আমীরে জামায়াত সেই সুপারিশ বুকের কপিটা নেড়েচেড়ে দেখেন। এ সময় মরহুমের সহধর্মিনী মাসুদা আক্তার চৌধুরী, একমাত্র কন্যা সাদিয়া আহমেদ এবং নাতনি সাজফা বিনতে সরওয়ারের খোঁজখবর নেন।

এ সময় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি সিলেটের প্রতিষ্ঠিত দৈনিক জালালাবাদ এর সম্পাদক সিনিয়র সাংবাদিক মুকতাবিস-উন-নূর এবং সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সিলেট-২ আসনে (বিশ্বনাথ ও ওসমানীনগর) জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ড. তোফায়েল আহমদ গত ৮ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে আগের দিন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারিখঃ ১৮ অক্টোবর ২০২৫ প্রেস বিজ্ঞপ্তি