কুয়েত দূতাবাসে প্রবাসীদের ভোটাধিকার দাবিতে রাস্মারকলিপি
১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৯
কুয়েত থেকে আমির হোসাইন মজুমদার – কুয়েত দূতাবাসে প্রবাসীদের ভোটাধিকার দাবিতে মান্যবর রাষ্ট্রদূত মহোদয়কে স্মারকলিপি প্রদান।
‘প্রবাসী বাংলাদেশী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ কুয়েত’ কর্তৃক আজ ৯ই আগস্ট ২০২৫ মঙ্গলবার প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে কুয়েত দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি নিকট প্রধান উপদেষ্টা জনাব ডঃ মুহাম্মদ ইউনুস এবং প্রধান নির্বাচন কমিশনার এ এন এম নাসির উদ্দিন বরাবরে স্মারকলিপি প্রদান করেন প্রবাসী বাংলাদেশী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ কুয়েতের নেতৃবৃন্দ।
বিশ্বের দেড় কোটি প্রবাসী বাংলাদেশীদের নাগরিক অধিকার ভোটাধিকার। ভোটাধিকার বাস্তবায়ন প্রবাসীদের দীর্ঘদিনের দাবি, এই দাবি প্রবাসীদের শুধু অধিকার নয় বরং বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের বিশাল অবদানের স্বীকৃতি। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রবাসী বাংলাদেশী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক জনাব মো: শামসুদ্দোহা যুগ্ন আহবায়ক জনাব আবুল খায়ের সওদাগর ও সদস্য সচিব জনাব আ ক ম আজাদ মান্যবর রাষ্ট্রদূতের হাতে স্মারকলিপি প্রদান করেন। উক্ত স্মারকলিটির অনুলিপি কুয়েত দূতাবাসের এটাছি বিগ্রেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরীর কে প্রদান করা হয়। তখন আরো উপস্থিত ছিলেন রেমিট্যান্স যোদ্ধা ও লেখক/ সাংবাদিক আমির হোসেন মজুমদার ও দৈনিক ভোরের সূর্যোদয় পত্রিকার কুয়েত প্রতিনিধি মো: মিজানুর রহমান।