ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যেতে হবে – মাওলানা আবদুল হালিম


২২ জুলাই ২০২৬ ১৫:০৬

ফেনী সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও তালিমুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা আবদুল হালিম বলেছেন, কুরআন হাদিসের আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সকল মোয়াল্লেমকে কাজ করেতে হবে। তিনি বলেন, কুরআন হচ্ছে আল্লাহকে পাওয়ার উত্তম মাধ্যম।
গত ২০ জুলাই সোমবার বিকেলে ফেনী জেলা তালিমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে এক মোয়াল্লেম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল হালিম আরও বলেন, কুরআনকে যারা বুকে ধারণ করেছিলেন তারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও হাসতে পারেন। এই কুরআনের মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে হবে। কুরআনের আলোয় নিজে আলোকিত হবো, পরিবার সমাজ ও দেশকে আলোকিত করবো।
ফাউন্ডেশনের জেলা পরিচালক মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল আহসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমীর মুফতি আব্দুল হান্নান, নোয়াখালী জেলার সাবেক আমীর মাওলানা আলাউদ্দিন, ফেনী জেলা জামাতেয়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ ও মাওলানা মাহমুদুল হক এবং জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম।